সমালোচিত বক্তা আজহারীকে যুক্তরাজ্যে প্রবেশে বাধা

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৯:৫১ এএম

আলোচিত ও সমালোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেয়নি ব্রিটেনের হোম অফিস। 

লন্ডনে 'আই অন টিভি'র আমন্ত্রণে আগামী ৩১ অক্টোবর একটি ইসলামী কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল তার।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছানোর পর আজহারী যখন লন্ডনের ফ্লাইটে ওঠার জন্য সংশ্লিষ্ট গেটে আসেন তখনই সেখান থেকে তাকে ফ্লাইটে উঠতে দে‌ওয়া হয়নি।

তবে কেন তাকে ফ্লাইটে উঠতে দে‌ওয়া হয়নি অথবা তার ভিসা বাতিল করা হয়েছে কিনা এ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। 

সর্বশেষ খবর অনুযায়ী, কাতার বিমানবন্দর থেকেই ১০/১২ ঘণ্টা ধরে চেষ্টা করা হচ্ছে সমস্যা সমাধানের। 

জানা গেছে, মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে ব্রিটেনে আই অন টিভির আমন্ত্রণে আসছিলেন। আগামী ৩১ অক্টোবর রোববার থেকে লন্ডনসহ ব্রিটেনের ৫টি শহরে ইসলামী বক্তব্যের আয়োজন করা হয় ব্রিটেনের একটি টিভির পক্ষ থেকে। 

আরও পড়ুন: প্লাটফর্ম নয়, কোম্পানির নাম পরিবর্তন করেছে ফেসবুক

আজহারির ভিসা বাতিল নিয়ে আই অন টিভির প্রধান নির্বাহী আতাউল্লাহ ফারুক বলেন, আই অন লন্ডন ইসলামি কনফারেন্স ২০২১ ও আই অন কোরআন ও ইসলামি সংগীত প্রতিযোগিতা ২০২১ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৩১ অক্টোবর লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হবার কথা ছিলো যা বিশেষ কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই তারিখ জানানো হবে। 

মিজানুর রহমান আজহারি ভালো আছেন, উনি সবাইক সালাম দিয়েছেন। উনার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি ইচ্ছা করে আমরা খুব শীঘ্রই উনাকে আমাদের মাঝে দেখতে পাবো। 

এদিকে আজহারীর যুক্তরাজ্যে আসার সংবাদে ক্ষুব্ধ ছিলেন যুক্তরাজ্যের প্রগতিশীল রাজনীতি, মানবাধিকার কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

    

একাত্তর/আরএইচ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় হারুন ও রাসেল নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।   
ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা গাড়ির শীতাতপনিয়ন্ত্রণ...
রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মো. রিয়াদ রশিদ (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। রিয়াদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর