বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০তম বার্ষিকীতে মুক্তিযুদ্ধের উপর নতুন প্রামাণ্যচিত্র নির্মাণ করবেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।
শুক্রবার (২৯ অক্টোবর) কিনো-আই ফিন্মস এর ব্যবস্থাপক ওয়াসিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে বাংলাদেশ সরকার বাংলাদেশের পক্ষ থেকে চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি বড় প্রামাণ্যচিত্র নির্মাণের দায়িত্ব দিয়েছেন।
এতে আরও বলা হয়ে, তানভীর মোকাম্মেল 'বাংলাদেশ লিবারেশন ওয়ার ১৯৭১' শিরোনামে মুক্তিযুদ্ধের সমগ্র দিক নিয়ে দুই ঘন্টা দৈর্ঘ্যরে একটা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণ করবেন।
আরও পড়ুন: চলছে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
ছবিটির কাজ আগামী মাসে শুরু হবে বলে আশা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও লেখক তানভীর মোকাম্মেল চলচ্চিত্রের জন্য মোট দশবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করেন। নদীর নাম মধুমতি, চিত্রা নদির পাড়ে, লালসালু লালন, রাবেয়া, জীবনঢুলি তার আলোচিত চলচ্চিত্র।
চলচ্চিত্রের পাশাপাশি প্রামাণ্যচিত্র ও তথ্যচিত্র নির্মাণের জন্যেও তিনি প্রসংশিত।
একাত্তর/আরএইচ
