সুদানে অব্যহত বিক্ষোভে মৃত্যু বেড়ে ১১

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০১:৪৩ পিএম

উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটির মানুষের বিক্ষোভ ও প্রতিবাদে অব্যাহত রয়েছে। এবার প্রতিবাদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানির শ্রমিক ও চিকিৎসকরা। সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষে এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেশটির রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানবিরোধীদের সংঘর্ষে অন্তত একজনের মৃত্যু হয়েছে জানিয়েছে আল-জাজিরা।

অভ্যুত্থানের দিন থেকে শুরু করে পরবর্তী চারদিনে সুদানে সেনাবাহিনী ও বিক্ষোভকারী ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে কমপক্ষে ১১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সুদানের পরিস্থিতি নিয়ে 'গভীর উদ্বেগ' ব্যক্ত করেছে।

একইসঙ্গে বেসামরিক নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকারকে পুনর্বহালের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রও সুদানের বিক্ষোভকারীদের পাশে আছে। সুদানের জনগণকে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দিতে হবে এবং বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পুনর্বহাল করতে হবে। 

সোমবার থেকেই সুদানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। একাধিক মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কর্মকর্তারা সামরিক সরকারের বিরোধিতা করেছেন। 

বৃহস্পতিবারও খার্তুমের প্রধান বাজার, ব্যাংক ও ফিলিং স্টেশনগুলো বন্ধ ছিল। হাসপাতালগুলো কেবল জরুরি সেবা চালু রেখেছে। ছোট ছোট দোকানপাট খোলা রয়েছে, রুটির জন্য বিভিন্ন দোকানের সামনে লম্বা লাইন দেখা গেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন সুদানের গ্রেফতারকৃত নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেছে। এসব নেতাদের মধ্যে আবদাল্লাহ হামদাকের মন্ত্রিসভার সদস্যরাও রয়েছেন।

আরও পড়ুন: নৌকা প্রতীক নিয়ে এসে জামায়াত নেতার ফুলেল শুভেচ্ছা নিলেন মেয়র

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সুদানও সেই সব দেশের মধ্যে একটি যেখানে এশিয়া ও আফ্রিকায় সেনা অভুত্থানের মহামারি চলছে। তিনি নিরাপত্তা পরিষদের মাধ্যমে সেনা অভুত্থান নিষিদ্ধ করার ব্যবস্থা নিতে বিশ্বের বড় শক্তিগুলোকে আহ্বান জানান।

সোমবার (২৫ অক্টোবর) সকালে সামরিক অভ্যুত্থান ঘটে উত্তর আফ্রিকার দেশ সুদানে। প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে গৃহবন্দি করা হয়। পাশাপাশি আরও কয়েকজন মন্ত্রীকেও আটকের খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দেশটিতে নতুন করে রাজনৈতিক সংকট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বের একাধিক দেশ ও আন্তর্জাতিক জোট।


একাত্তর/আরবিএস 

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর