টিকে থাকার শেষ লড়াই টাইগারদের

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৯:৩৬ পিএম

আজ টাইগারদের বিশ্বকাপে টিকে থাকার শেষ সুযোগ। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দুদলই প্রথম জয়ের দিকে তাকিয়ে। চাপ ভুলে নির্ভার থেকে ক্রিকেট খেলাটাই রিয়াদ-মুশফিকদের জন্যে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

শুক্রবার (২৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশ সময় বিকেল চারটায় ম্যাচ শুরু হবে। ম্যাচের আগের দিন টাইগারদের ঐচ্ছিক অনুশীলন থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়েছে। 

টানা দুই ম্যাচে লংকান সিংহ আর থ্রি লায়ন্সদের কাছে ধরাশায়ী হয়ে বেঙ্গল টাইগার্স ক্লান্ত-শ্রান্ত। সবার চোখ মুখে শুধুই হতাশার ছাপ ষ্পষ্ট। 

উড়ন্ত ফ্যালকনের ঠোকর খেয়ে জেগে উঠে এবার কি টাইগাররা হুঙ্কার ছাড়তে পারবে? তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ যখন ওয়েস্ট ইন্ডিজ তখন তো স্বপ্ন দেখাই যেতে পারে। টানা দুই ম্যাচ হেরে ক্যালিপসো সুরেও যে ছন্দপতন হয়েছে। কিন্তু বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগার বোলারদের জন্য।

শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে হারের স্মুতি এখনো টাটকা। আশালাঙ্কা, রাজাপাকসদের ক্যামিও বড় শিক্ষা। ছোট বাউন্ডারিতে এবার গেইল, রাসেল, পোলার্ড, ব্রাভোদের বিশ্ব ক্রিকেটের সেরা বিগহিটারদের আটকে রাখার কি টোটকা? 

আরও পড়ুন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র

বিশ্বকাপে টাইগারদের পারফম্যান্স যতটা না সমালোচায় বিদ্ধ হচ্ছে লিটন দাসকে একাই তার চেয়ে কয়েকগুন বেশি মুন্ডুপাত করা হচ্ছে। এই ওপেনারকে বাদ দেয়াতে যেনো সব সমাধান লুকিয়ে, টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত সেই সমাধানের পথেই হাঁটছে। টানা ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর লিটন বাদ পড়ছেন, তার বদলে সৌম্য সরকার একাদশে আসছেন।

ইংল্যান্ডের বিপক্ষে দলের ব্যাটিং ডিপার্টমেন্টকে একবারেই ছন্নছাড়া মনে হয়েছে। সৌম্য একাদশে ফিরলে দুর্দশার চিত্র আদৌ কতটা পাল্টাবে? ক্রিকেটারদের বডি ল্যাংগুয়েজটা কি এবার আপ টু দ্যা মার্ক দেখা যাবে? 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে স্মৃতি হয়তো টাইগারদের সেই ২০০৭ সালে ফিরিয়ে নিয়ে যাবে। ওই আসরেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে মূল পর্বে টাইগাররা একমাত্র জয় পেয়েছিলো। রিয়াদ-মুশফিকরা এবারো জয়ের কাব্য লিখতে পারবে তো?


একাত্তর/আরএইচ

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর