নেশার টাকার জন্য পারভেজকে হত্যা করে তার বন্ধুরা

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০২:৫৬ পিএম

মাদারীপুরের শিবচরে ভ্যানচালক পারভেজ ফকিরকে (২৪) ফরিদপুরে ভাঙ্গায় গান শুনতে নিয়ে যায় তার দুই মাদকসেবী বন্ধু এবং সেখানেই তাকে হত্যা করা হয়। হত্যার পর পারভেজের ভ্যানটি মাত্র ১০ হাজার একশ' টাকায় বিক্রি করে তারা।

সেই রাতেই হত্যাকারীরা ভ্যান বিক্রির টাকা নেশা করে ও জুয়া খেলে উড়িয়ে দেয়। এমনই চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য বের হয়ে এসেছে পারভেজ হত্যাকান্ডে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভাঙ্গা থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে শিবচরের সন্ন্যাসীরচর থেকে গ্রেপ্তার করা হয় পারভেজের দুই বন্ধু হৃদয় মাদবর ও আজিজুল মুন্সীকে। পুলিশি জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে হত্যার মোটিভ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সকালে শিবচরের বন্দরখোলার ইউনিয়নের রহমতউল্লাহ হাওলাদারকান্দি শশুর বাড়ি থেকে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হন একই উপজেলার চরজানাজাত ইউনিয়নের ফকির রনাই মুন্সিকান্দি গ্রামের মো: বাবুল ফকিরের ছেলে পারভেজ ফকির (২৪)। রাতে পারভেজ বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো লাভ হয়নি। 

পরদিন ফরিদপুরের ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের গজারিয়া এলাকার আড়িয়াল খা নদের তিরবর্তী ধান ক্ষেত থেকে পারভেজের লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে অজ্ঞাতনামা হিসেবে থাকলেও পরে লাশটি শনাক্ত করা হয়। এরপর তদন্তে নামে পুলিশ। ১৪ দিনের তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয় যে, এ হত্যাকান্ডে তার বন্ধুরাই জড়িত।

পুলিশ আরও জানায়, পারভেজের বন্ধু হৃদয় ও আজিজুল মাদকসেবী এবং ব্যবসায়ী। ১৩ অক্টোবর গান শোনার কথা বলে এ দুইজন পারভেজকে ভাঙ্গায় নিয়ে যায়। সেখানে নিয়ে কোল্ড ড্রিংকসের সাথে নেশাদ্রব্য মিশেয়ে তাকে খাওয়ানো হয়। পরে পারভেজকে ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের গজারিয়া এলাকার আড়িয়াল খা নদের তীরবর্ত্তী ধানক্ষেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। 

হত্যাকারীরা পারভেজের ভ্যানটি স্থানীয় একটি বাজারে ১০ হাজার একশ' টাকায় বিক্রি করে। ওই রাতেই তারা ওই টাকা জুয়া খেলে ও মাদক সেবন করে নষ্ট করে ফেলে।

গ্রেপ্তারকৃত হৃদয় মাদবর শিবচরের সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর শরীফকান্দি গ্রামের সালাম মাদবরের ছেলে ও আজিজুল মুন্সি একই ইউনিয়নের রাজারচর গোবিন্দ মাদবরকান্দি গ্রামের নুরু মুন্সির ছেলে।

আরও পড়ুন: টিকে থাকার শেষ লড়াই টাইগারদের

নিহত পারভেজের স্ত্রী রোজিনা আক্তার বলেন, ১৩ অক্টোবর তারিখ ভ্যান নিয়ে আমার স্বামী বাড়ি থেকে বের হয়ে যায়। ১৪ অক্টোবর তারিখ ভাঙ্গা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। আমার স্বামীকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

ভাঙ্গা থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, লাশটি পাওয়ার পর আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করি। প্রথমেই খোয়া যাওয়া ভ্যানটি উদ্ধার করি। পরে হত্যাকারী দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। মূলত নেশার জন্য ভ্যান বিক্রির টাকা লুটের জন্যই তারা পারভেজকে হত্যা করেছে বলে জানিয়েছে। ভ্যান বিক্রির ওই টাকা এক রাতেই তারা নেশা করে ও জুয়া খেলে উড়িয়ে ফেলেছে।


একাত্তর/আরবিএস 

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর