বাসের ধাক্কায় প্রাণ গেলো নববধূর

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২:০৪ পিএম

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মুমতাহিনা প্রিয়া (২০) নামের এক নববধূ। সম্প্রতি মুঠোফোনে তার বিয়ে হয় লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের সাথে। 

শনিবার (৩০ অক্টোবর) হানিফ ফ্লাইওভারে কুতুবখালী টোলবক্সের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুমতাহিনা মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্য মহাখালী গ্রামের ইকবাল ভূঁইয়ার মেয়ে। 

শনিবার কেনাকাটার জন্য ঢাকা এসেছিলেন মুমতাহিনা। পরে এক বন্ধুর মোটরসাইকেলে করে বাড়ির ফিরছিলেন তিনি। হানিফ ফ্লাইওভারে উপরে মুমতাহিনার বোরকা মোটরসাইকেলের চাকার সাথে জড়িয়ে গেলে, কুতুবখালী টোলবক্সের পাশে মোটরসাইকেল থামিয়ে বোরকা ছাড়িয়ে নেওয়ার সময় পেছন থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। 

আহত মুমতাহিনাকে রাত সোয়া বারোটার দিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা রহমান বলেন, রাত সোয়া বারোটায় তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢামেক হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জলবায়ু সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের পথে প্রধানমন্ত্রী

নিহতের পরিবার এ সংবাদ শুনে হাসপাতালে আসেন এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাতেই বিনা ময়নাতদন্তে স্বজদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক।

স্বজনদের বরাত দিয়ে তিনি আরও বলেন, মুমতাহিনা পড়াশোনা করতো, সম্প্রতি সাইফুল ইসলাম নামে লন্ডন প্রবাসীর সাথে মুঠোফোনে বিয়ে দেওয়া হয়েছিল। ঘাতক বাস ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 


একাত্তর/আরবিএস  

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর