প্রতিদিন টিকা পাবে ৪০ হাজার শিশু শিক্ষার্থী

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০১:২২ পিএম

দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ঢাকার আটটি স্কুলে শিশুদের টিকা দেয়া হচ্ছে। আগামীকাল থেকে প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থীদের টিকা দান শেষ হয়েছে। ইউরোপ আমেরিকায় যে টিকা দেয়া হয়েছে শিশু কিশোরদের সেটাই বাংলাদেশে দেয়া হচ্ছে। ফাইজারের টিকায় কোন শিশুর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকার আটটি স্কুলে শিশুদের টিকা দেয়া হবে। আগামীকাল থেকে প্রতিদিন ৪০ হাজার টিকা দেয়া হবে। আমাদের হাতে আছে ৮২ লাখ ফাইজারের টিকা। প্রয়োজন তিন কোটি। সেটাও ব্যবস্থা করা হচ্ছে।

জাহিদ মালেক বলেন, ভবিষ্যতে সব জেলা এবং উপজেলা পর্যায়ে শিশুদের টিকা কার্যক্রম শুরু করবো আমরা। এখন পর্যন্ত ২১ কোটি টিকা কেনা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবে ৭ কোটি। সব মিলে টিকার অভাব হবে না।

আরও পড়ুন: আজ কপ২৬ শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

অপরদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সব দিক থেকে প্রস্তুতি নেয়া আছে শিক্ষার্থীদের কোন সমস্যা হবে না আশা করি। আটটি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে কারণ এসব স্কুলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে টিকা দেবার জন্য। শুধু টিকা দিলেই হবে না সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

তিনি আরো বলেন, লিস্ট অনুযায়ী পরীক্ষার্থীদের টিকা আগে দেয়ার চেষ্টা করা হবে। সবাইকে কাভার হয়তো করা যাবে না। তবে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে।


একাত্তর/আরএ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর