জোকার সেজে টোকিওর পাতালরেলে ছুরি হামলা

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০২:১৩ পিএম

জাপানের রাজধানী টোকিওর পাতালরেলে ছুরি এবং আগুন হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ১৭ জনের মধ্যে ৭০ বছর বয়সী এক ব্যক্তির বুকে ছুরি লাগায় তার অবস্থা গুরুতর। বাকিরা ধোঁয়া ও অন্যান্য কারণে সামান্য আহত হয়েছেন।

এই ঘটনায় জড়িত সন্দেহে ব্যাটম্যান কমিকসের জোকার চরিত্রের কস্টিউম পরা ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম কিয়োটা হাত্তরি।

হামলাকারীর পরনে ছিলো উজ্জ্বল বেগুনি ও সবুজ রঙের পোশাক। যার সঙ্গে ব্যাটম্যানের জোকার চরিত্রের পোশাকের মিল রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হ্যালোইন পার্টিতে অংশ নিতে অনেক মানুষ যখন একসঙ্গে যাচ্ছিলেন, সে সময় সন্দেভাজন রেলের কামরায় সাদা তরল ছিটিয়ে তাতে আগুন দেয়। 

দশ কামরার পাতালরেলটির ষষ্ঠ কামরায় আগুনে একটি আসন পুড়ে গেছে এবং পুরো ট্রেনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে অনেকে কিছুটা অস্বস্তির মধ্যে পড়েন। 

আরও পড়ুন: হোয়াইট হাউসে করোনা, মুখপাত্র সাকি আক্রান্ত

আরেক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীর এক হাতে ছোট ছুরি ও অন্যহাতে প্লাস্টিকের বোতল ছিল। তিনি ট্রেনের ভেতরে হেঁটে যাচ্ছিলেন।

ভিডিওতে দেখা যায়, আগুন থেকে নিজেদের রক্ষায় দৌঁড়াচ্ছেন যাত্রীরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তি কর্তৃপক্ষকে জানিয়েছে, তিনি মানুষকে হত্যা করতে চেয়েছেন, যাতে তাকে ফাঁসি দেয়া হয়।


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর