ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্যান্ড মেঘদলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রায় ১৫ বছর আগে তৈরি গান নিয়ে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, মেঘদল চাইলে এই মামলায় তিনি তাদের হয়ে আইনী লড়াই চালাবেন।
মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না একাত্তরকে বলেন, 'এই গানে কীভাবে ধর্ম অবমাননা হয়েছে তা কোনভাবেই স্পষ্ট নয়।' মেঘদল চাইলে এই মামলায় তিনি তাদের হয়ে আইনী লড়াই চালাবেন বলেও জানান।
উল্লেখ্য মেঘদল ব্যান্ডের সাত সদস্যের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর মামলাটির আবেদন করেন ইমরুল হাসান নামে এক আইনজীবী।
আরও পড়ুন: ধর্মানুভূতি: পিবিআইকে মেঘদলের গান তদন্তের নির্দেশ
মামলার সাত আসামি হলেন মেঘদলের ভোকাল শিবু কুমার শিল ও মেজবাউর রহমান সুমন, গিটারিস্ট-ভোকাল রাশিদ শরীফ শোয়েব, বেজ গিটারিস্ট এম জি কিবারিয়া, ড্রামার আমজাদ হোসেন, কিবোর্ডিস্ট তানভির দাউদ রনি ও বাঁশিবাদক সৌরভ সরকার।
প্রায় ১৫ বছর আগে গানটি তৈরি করেছিল ‘মেঘদল।
রোববার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত মামলার আবেদনের শুনানি শেষে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ প্রদান করে। আগামী ১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
এই গানে কীভাবে ধর্ম অবমাননা হয়েছে তা স্পষ্ট নয় উল্লেখ করে মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, মেঘদল চাইলে এই মামলায় তিনি তাদের হয়ে আইনী লড়াই চালাবেন।
একাত্তর/এআর
