জেলহত্যায় দণ্ডিতদের গ্রেপ্তারে কমিশন গঠনের দাবি

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ০৪:৫৬ পিএম

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় ৩ নভেম্বর কারাগারে ঢুকে জাতীয় চার নেতাকে হত্যা করে ফারুক রশীদ চক্র। 

বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান হত্যাকাণ্ডের অনেকটাই এখনো মানুষের অজানা। এখনো গ্রেপ্তার হয়নি দণ্ডিতরা। তাই দাবি উঠেছে একটি কমিশন গঠনের। 

সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান। চার নেতা দীর্ঘ দিন আওয়ামী লীগের রাজনীতি করেছেন। 

মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের নেতৃত্ব দিয়েছেন। তাঁদের হাত ধরেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র ও সরকারের পথচলা শুরু। 

বঙ্গবন্ধুর সাথে চার নেতার সম্পর্ককে এক বিরল ঘটনা বলেই মনে করেন সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমির উল ইসলাম। তাঁর মতে এমন রাজনৈতিক সম্পর্ক বিশ্বে বিরল। 

আরও পড়ুন: জেলহত্যা দিবসের স্মৃতিকথা । তোফায়েল আহমেদ

৭৫ এর ১৫ আগষ্ট জাতীর জনককে সপরবিারে হত্যার ধারবাহিকতায় ৩ নভেম্বর সুরক্ষিত কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। 

সে সময় চার নেতার সাথে বন্দী থাকা আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করাই ছিলো চার নেতার হত্যার কারণ।

বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ চার নেতা হতার বিচার হলেও, কেন এই হত্যা, কারা ষড়যন্ত্র করেছিলো তা এখনো অজানা। তাই আবারো এলো একটি কমিশন গঠনের দাবি। 

বাংলাদেশের মুক্তি সংগ্রামের পুর্ণাঙ্গ ইতিহাস জানতে হলে জাতীয় চার নেতার জীবন ও কর্মকাণ্ডকেও ছড়িয়ে দেওয়ার আহবানও জানিয়েছেন তারা। 


একাত্তর/আরএইচ

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর