ডব্লিউএইচও'র অনুমোদন পেলো ভারতের কোভ্যাক্স টিকা

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১১:২৫ পিএম

ভারত বায়োটেকের উৎপাদিত করোনা ভাইরাসের টিকা 'কোভ্যাক্স'কে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

বুধবার (৩ নভেম্বর) নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একথা জানায় ডব্লিউএইচও। 

গত জুলাই মাসে অনুমোদন পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা দেয় ভারত বায়োটেক। এরপরই পর্যালোচনা কার্যক্রম শুরু করে সংস্থাটি। 

এরপর ১৮ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ভারত বায়োটেকের কাছ থেকে একটি তথ্যের জন্য অপেক্ষা করছে তারা। তারা জানায়, অনুমোদন প্রক্রিয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করার কোন সুযোগ নেই। উৎপাদনকারী প্রতিষ্ঠান যত তাড়াতাড়ি তাদের তথ্য দিতে পারবে তত তাড়াতাড়ি এ প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে। 

বুধবার ভারত বায়োটেক আরও জানায়, তাদের টিকা উৎপাদনের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করার জন্য নিরাপদ। 

আরও পড়ুন: নভেম্বরের মধ্যেই মানবদেহে ট্রায়ালের আশা গ্লোব বায়োটেকের

এ অনুমোদনের ফলে বায়োটেকের টিকা নেয়া নাগরিকদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর কোন বাধা রইলো না। সম্প্রতি এ টিকাকে অস্ট্রেলিয়া সরকার অনুমোদন দিলেও, যারা পড়াশোনা বা কাজের জন্য ইউরোপ বা আমেরিকা যেতে চান তাদের জন্য বায়োটেকের টিকা নেয়া সমস্যার সৃষ্টি করছিলো। 

এবছরের জানুয়ারিতে মানবদেহে ট্রায়ালের তৃতীয় পর্যায় চলাকালে কোভ্যাক্সকে অনুমোদন দেয় ভারত সরকার। তার পর থেকে প্রকাশিত বিভিন্ন তথ্য-উপাত্তে এ টিকাকে ৭৮ শতাংশ কার্যকর বলে দাবি করে আসছে ভারত বায়োটেক। 

এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত সাতটি টিকাকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিলো। এগুলো হলো ফাইজার, মডার্না, জনসন এন্ড জনসন, সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা এবং কোভ্যাক্স।  


একাত্তর/এসজে

বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন ও চাঞ্চল্যকর অবস্থানের কথা সামনে এল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিখ্যাত...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর