পর্যটনের শহরে সন্ত্রাস থাকতে পারে না: স্বরাষ্টমন্ত্রী

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০৯:২২ পিএম

পর্যটনের শহর কক্সবাজারে কোন সন্ত্রাস, অপরাধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

সোমবার (৮ নভেম্বর) কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে পুলিশ সুপার রিজিয়ন কার্যালয়ে বাংলাদেশ ট্যূরিষ্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার একটি পর্যটন শহর। এই শহরে কোন অপরাধ থাকতে পারেনা। এখানে রক্তের হোলি খেলা চলতে পারেনা। এই অপরাধ বন্ধ করতে হবে। পুলিশকেই এই রক্তপাত সন্ত্রাস দমন করতে হবে। তার জন্য যতো কঠিন হওয়া দরকার তার সবটুকুই করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে মানবিকতার খাতিরে। তারা কোন অপরাধে জড়ালে আইন কোনভাবে ছাড দেবেনা। কঠিন শাস্তি নিশ্চিত করা হবে।

আরও পড়ুন: বিদ্যুতস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

যারা বলেছিলেন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি তাদের বাংলাদেশের ক্রমগত উন্নতি দেখে যাবার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে মন্ত্রী বিকেলে ট্যূরিষ্ট পুলিশের তিনদিন ব্যাপী বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন সৈকতে বর্ণিল র‍্যালির মধ্য দিয়ে।

এসময় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ টুরিষ্ট পুলিশের ডিআইজি মোরশেদুল আনোয়ার প্রমুখ।


একাত্তর/আরএইচ

প্রিয় দলকে সমর্থন জানাতে শিশু থেকে শুরু করে নানা বয়সী ফুটবলপ্রেমী দর্শক-ভক্ত-সমর্থকরা ইতিমধ্যেই পতাকা ওড়ানো ও জার্সি কেনার ধুম শুরু করেছেন।
এছাড়া সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।
‘‘ফ্রেশ এলপিজি এর হাত ধরে সবুজ জ্বালানি দেশজুড়ে’’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব এলপিজি দিবস।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ সমস্যা ও অস্বাভাবিক লোডশেডিংয়ের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।
সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। কোনো সরকারি পতাকা, পুলিশ প্রটোকল কিংবা সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে তিনি এই...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লেবাননে দখলদার বাহিনীর অব্যাহত সন্ত্রাসী হামলার জবাবে রোববার (৭ জুন) রাতে ইসরাইলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর