মেসিকে নিয়ে উৎকণ্ঠা কাটেনি আলবিসেলেস্তে শিবিরে

আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:৩০ এএম

আর তিন সপ্তাহ পরই ৩৯ বছরে পা দেবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিজের মুকুট ধরে রাখার মিশনে নামার আগে কোটি কোটি আর্জেন্টাইন ভক্তের মনে এখন চরম উৎকণ্ঠার নাম- মেসির বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি! শনিবার রাতে টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিরুদ্ধে প্রীতি ম্যাচে সতীর্থদের সাথে ওয়ার্ম-আপ করলেও শেষ পর্যন্ত মাঠে নামেননি মেসি। ডাগআউটে বসেই দলের ২-০ ব্যবধানের জয় উপভোগ করেছেন তিনি। আর্জেন্টিনা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির মাঠে ফেরা সম্পূর্ণ নির্ভর করছে তাঁর প্রতিদিনের শারীরিক উন্নতির ওপর।

গত মাসের শেষের দিকে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়ার বিরুদ্ধে ম্যাচের ৭৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। তখনই মায়ামির পক্ষ থেকে তাঁর হ্যামস্ট্রিংয়ে ‘মাসল ফ্যাটিগ’ বা পেশির ক্লান্তির কথা জানানো হয়েছিল। গত বুধবার কানসাস সিটিতে দলের অনুশীলনেও মেসিকে মূল দলের বাইরে একা একা কন্ডিশনিং করতে দেখা গেছে। আগামী মঙ্গলবার আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৬ জুন কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মূল অভিযান শুরু করবে আলবিসেলেস্তেরা।

এই বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি, এমনটাই ধারণা সবার। ইতিমধ্যেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ (২৬টি) খেলার রেকর্ড নিজের করে রাখা এই মহাতারকার সামনে এবার সর্বকালের সেরা গোলদাতার রেকর্ড ভাঙার সুযোগ। জার্মানির মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের বিশ্বরেকর্ড ভাঙতে মেসির আর মাত্র ৪টি গোল প্রয়োজন। এখন দেখার বিষয়, ইনজুরির এই বাধা পেরিয়ে ফুটবল ঈশ্বর তাঁর শেষ বিশ্বকাপে কেমন জাদু দেখান!

এআরএস
লিওনেল মেসিকে ছাড়া নতুন এক অধ্যায়ের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ে সাবেক অধিনায়ককে আর না পাওয়া গেলেও, ডাগআউটে তাঁকে ফেরানোর এক রোমাঞ্চকর দরজা খুলে দিলেন...
আন্তর্জাতিক প্রীতি ম্যাচের রাতে ফুটবল বিশ্ব দেখল লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তির অবিশ্বাস্য গোলোৎসব! মঙ্গলবার রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমে একই ব্যবধানে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে...
আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের জন্য দারুণ স্বস্তির খবর! চোয়ালের চোট ও অস্ত্রোপচারের ধাক্কা সামলে অবশেষে জাতীয় দলের জার্সিতে ফিরছেন বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। মঙ্গলবার কর্ডোবায়...
গত দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ফুটবলে একটা অলিখিত নিশ্চয়তা ছিলো, মাঠে যতই বিপদ আসুক, লিওনেল মেসি আছেন! কিন্তু শুক্রবার সেই চেনা বাস্তবতা বদলে গেলো। ইন্টার মায়ামির এই মহাতারকাকে ছাড়া...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা...
সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে তাদের মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন...
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যেই এবার চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর