গাজীপুরের নানা আয়োজনে শ্রমিক নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭১তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে জন্মদিনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এর আগে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠগুলো এ উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করে।
অনুষ্ঠানে মেয়র বলে, শহীদ আহসান উল্লাহ মাস্টারকে বিএনপি- জামায়াতের চারদলীয় জোট আমলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তখন আমরা বিরোধী দলে থেকে ঘরে বসে থাকেনি। সর্বোচ্চ প্রতিবাদ করেছি। আর আমাদের কেউ মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। শহীদ আহসান উল্লাহ মাস্টার এর জন্মদিন হিসেবে এই দিনটি অবশ্যই আমাদের কাছে অনেক তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: একদিনে করোনায় তিন মৃত্যু, শনাক্ত ২০৬
জন্মদিন উপলক্ষে বিশাল আকারের কেক কাটা হয়, আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এবং শহীদের মাকে তার বাসায় গিয়ে সম্মান জানানো হয়।
জন্মদিনে শহীদ আহসান উল্লাহ মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তার ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের হায়দরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন আহসান উল্লাহ মাস্টার। ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্য দিবালোকে গুলি করে তাকে হত্যা করে একদল সন্ত্রাসী।
একাত্তর/আরএইচ
