জমি বুঝে পেলো বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৬:৪৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি নির্মাণের জন্য মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের রায়পাড়া মৌজায় অধিগ্রহণকৃত ১০০.৯২ একর জায়গার দখল বুঝে পেলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় ফায়ার একাডেমির নিজস্ব জায়গায় অনুষ্ঠিত জমি হস্তান্তর ও গ্রহণের সংক্রান্ত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দখল দলিল বুঝে পায় ফায়ার সার্ভিস। 

অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ মানকে আধুনিক, উন্নত ও বিশ্বমানের করার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। একাডেমি প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হলে দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ ও চৌকস ফায়ারফাইটার হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। ফলে সকল দুর্যোগে তারা সর্বোচ্চ সক্ষমতা নিয়ে সেবা প্রদানে সক্ষম হবেন। খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল। 

মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসকের পক্ষে জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, মুন্সিগঞ্জ জনাব কামরুল হাসান সোহেল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষে ঢাকার সহকারী পরিচালক জনাব আব্দুল হালিম ১০০.৯২ একর জমির দখলনামা দলিলে স্বাক্ষর করেন। 

পরে মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) জনাব মোঃ নোমান হোসেন জমির দলিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের কাছে হস্তান্তর করেন। জমি হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি প্রতিষ্ঠার প্রথম ধাপ জমি অধিগ্রহণ প্রক্রিয়ার সকল কাজ সম্পন্ন হলো। 

আরও পড়ুন: প্যারিস পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এসময় মহাপরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে জমি হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সুরক্ষা সেবা বিভাগের সচিবসহ সরকারের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. হাবিবুর রহমান, পরিচালক (প্রশক্ষিণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্ণেল সিদ্দিক মো. জুলফিকার রহমান, পরিচালক (অপা: ও মেইন:) লে. কর্ণেল জিল্লুর রহমান, মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) জনাব মো. নোমান হোসেন, মুন্সিগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জনাব কামরুল হাসান সোহেল, গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণিপেশার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


একাত্তর/আরএইচ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর