বাড়িতে একসাথে চার প্রেমিকার আগমন, যুবকের বিষপান

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০১:২০ পিএম

বাড়িতে একসাথে চার প্রেমিকার আগমনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে এক যুবক। এক বিকেলে দলবেঁধে প্রেমিকারা তার বাড়িতে হাজির হলে বিপাকে পড়েন তিনি। 

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের মাথাভাঙায়। ওই যুবক কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

মাথাভাঙা এক নম্বর ব্লকের জোড়পাটকি পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামের বাসিন্দা ওই যুবক, নাম শুভময় কর। তিনি পেশায় স্থানীয় একটি ওষুধের দোকানের কর্মী। 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, চার তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে নির্বিঘ্নেই দিন কাটাচ্ছিলেন শুভময়। কিন্তু শুভময়ের কীর্তিকলাপ জানতে পেরে রোববার (৭ নভেম্বর) বিকেলে দলবেঁধে চার তরুণীই তার বাড়িতে হাজির হন। চার তরুণীকে একসঙ্গে বাড়িতে দেখে হতভম্ব হয়ে পড়েন শুভময়। 

ওই ঘটনার প্রত্যক্ষদর্শী জোড়পাটকি পঞ্চায়েতের প্রধান কমলকুমার অধিকারী বলেন, চার তরুণীকে শুভময়ের বাড়িতে দেখে আমরা প্রথমে বিষয়টি বুঝে উঠতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই ওই চার তরুণী শুভময়কে চেপে ধরে। শুভময় তাদের শান্ত করার চেষ্টা করছিল। তারপর আচমকাই ঘরে ঢুকে বিষ পান করে সে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই চার তরুণীকেও বুঝিয়ে-সুজিয়ে বাড়ি পাঠানো হয়।

আরও পড়ুন: বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস

শুভময়কে এখন কোচবিহারে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মাথাভাঙার পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে এ নিয়ে মুখ খুলতে রাজি হননি শুভময়ের পরিবারের লোকেরা


একাত্তর/এসএ

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর