ফেব্রুয়ারির রেওয়াজ ভেঙে এসএসসি পরীক্ষা শুরু কাল

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০৭:৪৭ পিএম

পহেলা ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার রেওয়াজটা ভেঙ্গেছে করোনা। এবার প্রায় পৌনে দুই বছর পর আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। যে পরীক্ষায় বসছে ১১ বোর্ডের অন্তত সাড়ে ২২ লাখ শিক্ষার্থী।

অন্তঃ শিক্ষা বোর্ডর  তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে পরীক্ষার খাতা। বসানো হয়েছে সিট। কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরীক্ষার শতভাগ প্রস্তুতিও শেষ। প্রশ্ন ফাঁসের প্রসঙ্গ টেনে বোর্ড জানায়, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে নেওয়া হবে জঙ্গিদমনের মতো ব্যবস্থা। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, তিন ঘণ্টার পরিবর্তে এবার শিক্ষার্থীরা পরীক্ষা দেবে দেড় ঘণ্টায়। করোনার কারণে বাংলা, গণিত, ইংরেজির মতো আবশ্যিক বিষয়ের পরীক্ষা হচ্ছে না। শুধুমাত্র বিভাগভিত্তিক নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা হবে। এসব বিষয়ে পরীক্ষা না হলেও জেএসসি-জেডিসি ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত করা হবে।

সূত্রটি আরও জানায়, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা, এই দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রতিটি পরীক্ষার জন্য দেড় ঘণ্টা করে সময় দেওয়া হবে। 

আরও পড়ুন: মানিকগঞ্জে প্রথম দিনে টিকা পেলো এইচএসসি পরীক্ষার্থীরা

আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ জানান, বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে আটটি প্রশ্নের মধ্যে দুটি উত্তর দিতে হবে। আর এমসিকিউ অংশে ২৫টির মধ্যে দিতে হবে ১২টির উত্তর। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে ১১টির মধ্যে তিনটি এবং এমসিকিউ অংশে ১৫ টির উত্তর দিতে হবে।

পরীক্ষার শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রশ্নফাঁসের নামে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন,কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূলধারার শিক্ষাব্যবস্থায় সম্পৃক্ত করা এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্য যৌথ অংশীদারত্ব বাড়ানোর লক্ষ্যই ছিলো সম্প্রতি...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর