দিহানের ‘পাশবিক নির্যাতনে’ কলাবাগানের স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ০৩:২৪ পিএম

‘পাশবিক নির্যাতনে’ রাজধানীর কলাবাগানে স্কুলপড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে উল্লেখ করে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। আসামি ফারদিন ইফতেখার দিহানকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়।

আগামী ২২ নভেম্বর অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আদালত শুনানির জন্য দিন ধার্য করেছেন।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক খালেদ সাইফুল্লাহ গণমাধ্যমকে জানান, ময়নাতদন্ত প্রতিবেদনসহ অন্যান্য ফরেনসিক পরীক্ষায় প্রেমের ফাঁদে ফেলে ফারদিনের মেয়েটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। মামলার সাক্ষী হিসেবে ১৬১ ধারায় ৫০ জনের বেশি ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

আরও পড়ুন: লিখিত রায়ে নেই ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেওয়ার কথা

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কলাবাগান থানায় ফোন করে মৃত অবস্থায় এক কিশোরীকে হাসপাতালে  আনার কথা জানায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে কিশোরীকে নিয়ে আসা যুবককে আটক করে। কিশোরীর বাবা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে গ্রেপ্তারের পর থেকে সে কারাগারে আছে।


একাত্তর/টিএ

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর