ভারতের পর ভুটানেও চীনের গ্রাম, শঙ্কায় মোদি সরকার

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ০৯:৪১ পিএম

ভারতের অরুণাচল প্রদেশে উত্তর সুবনসিরি জেলার সীমান্তরেখা (এলএসি) লঙ্ঘন করে ভারতীয় এলাকায় আস্ত একটি গ্রাম তৈরি করেছে চীনের সেনাবাহিনী। এ নিয়ে নানা শঙ্কায় ছিলো প্রতিবেশী দেশ ভারত। ওই ঘটনার ঠিক কয়েকদিন পর আবার নতুন শঙ্কা ভারতের চোখে। এবার ভুটানের ভূখণ্ডের কিছু এলাকা দখলে নিয়ে এক বছরের মধ্যেই সেখানে অন্তত চারটি গ্রাম গড়ে তুলেছে চীন। 

উপগ্রহ থেকে পাওয়া কয়েকটি ছবির বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ডিট্রেসফা নামের এক অ্যাকাউন্ট থেকে টুইট করা উপগ্রহের কয়েকটি ছবিতে দেখা গেছে, ভুটান ভূখণ্ডের ১০০ কিলোমিটার এলাকার ভেতরে ওই গ্রামগুলো বানিয়েছে চীন। 

২০১৭ সালে যে ডোকলাম অঞ্চলে চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল ঠিক সে এলাকায় গ্রামগুলো বানানো হয়েছে।

একাধিক ভারতীয় মিডিয়ার দাবি, ভুটানের যে এলাকায় চীন নির্মাণকাজ চালাচ্ছে বলে দাবি করা হচ্ছে সেই এলাকাকে ‘চিকেনস নেক’ বলা হয়। চীন সেখানে বিপুল সৈন্য মোতায়েন করেছে বলেও ধারণা ভারতীয় বিশেষজ্ঞদের। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেনি চীন-ভারত কোনো দেশই।

এর আগে চীনের বিরুদ্ধে ভারতের অরুণাচল প্রদেশে গ্রাম তৈরির অভিযোগ তুলে চলতি বছরের জানুয়ারি মাসেই খবর প্রচার করেছিল এনডিটিভিসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের বার্ষিক রিপোর্টেও একই দাবি করা হয়েছে। 

image

ডিট্রেসফা'র টুইটে ভুটানের ভূখন্ড।

জানুয়ারিতে এনডিটিভির প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, তাসরি চু নদীর তীরে বানানো ওই গ্রামে প্রায় ১০১টি ঘর তৈরি করেছে চীনের সেনারা। বক্তব্যের সমর্থনে একটি উপগ্রহ চিত্রও প্রকাশ করা হয়েছিল। সেটি ২০২০ সালের ১ নভেম্বর তোলা হয়েছে বলে দাবি করা হয়। সেই সঙ্গে ২০১৯ সালের ২৬ অগস্টে ঠিক একই এলাকার একটি উপগ্রহ ছবিও প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালের ছবিতে জঙ্গলাকীর্ণ নদীর তীরে জনবসতির কোনও চিহ্ন নেই।

আরও পড়ুন: ধর্ষকের শাস্তি খোজাকরণ, পাকিস্তানে নতুন আইন পাস

আর চীন-ভারত সীমান্তের অচলাবস্থা নিয়ে একটি অধ্যায়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, ২০২০ সালের কোনো এক সময়ে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ভারতের অরুণাচল প্রদেশের বিতর্কিত অঞ্চলে প্রায় ১০০টি বাড়িসহ একটি গ্রাম তৈরি করা হয়েছে। 

এসব নিয়ে কিছুটা শঙ্কায় আছে মোদি সরকার। গত নভেম্বরে আরুণাচলের বিজেপি সাংসদ টাপির গাও অভিযাগ করেছিলেন, আপার সুবনসিরি জেলায় এলএসি পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে স্থায়ী কাঠামো বানাচ্ছে চীন।  

আর অক্টোবর মাসে ইস্টার্ন আর্মি কমান্ড চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে বলেন, অরুণাচল প্রদেশে চীন 'দ্বৈত-ব্যবহার' উপযোগী সীমান্ত গ্রাম নির্মাণ করে চলেছে। যা বসবাসের পাশাপাশি সৈন্যদের অবস্থানের জন্যও ব্যবহার করা যেতে পারে


একাত্তর/আরবিএস  

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর