এবার মিললো 'লটারি, ভাগ্য পরিবর্তন' লেখা কোটি টাকা

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ০২:৫৫ পিএম

লালমনিরহাটে জেলখানা সড়কের একটি কালভার্টের নিচ থেকে পুকুরের পানিতে পরিত্যক্ত অবস্থায় একহাজার টাকার নোটের আরও ২৭টি বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। এ পর্যন্ত মোট ৯৩টি বান্ডিলে ৯৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এর আগে, বুধবার রাত সোয়া ১১টার দিকে ওই পুকুরে মাছ ধরতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি টাকার বান্ডিল পায়। পরে থানা পুলিশকে খবর দিলে ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে ৬৬টি বান্ডিলে ৬৬ লাখ টাকা উদ্ধার করে।

পরদিন বৃহস্পতিবার পুলিশ স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে বিকেল পাঁচটার দিকে একই জায়গায় আবারও অভিযান চালায়। রংপুর থেকে আসা ডুবুরি দল নিয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের যৌথ তল্লাশিতে আরও একহাজার টাকার নোটের আরও ২৭টি বান্ডিল উদ্ধার করে তারা।

আরও পড়ুন: বান্ডিলে 'লটারি, ভাগ্য পরিবর্তন' লেখা ৬৬ লাখ টাকা উদ্ধার

তবে পুকুরে আর টাকা নেই বলে নিশ্চিত করেছেন উদ্ধার কাজে আসা ফায়ার সার্ভিসের দলনেতা তাজউদ্দিন।

এ সময় কার টাকা ও এর উৎস কী তা তদন্তের মাধ্যমে খুঁজে বের করার দাবি তোলেন স্থানীয় জনগণ।

প্রসঙ্গত, উদ্ধার করা প্রত্যেক টাকার গায়ে লেখা ছিল লটারি, ভাগ্য পরিবর্তন ও সাথী সংঘ।


একাত্তর/টিএ

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর