শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়া সেই বাস হেলপার আটক

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ০৯:৫৯ পিএম

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া ঠিকানা এক্সপ্রেস লিমিটেড পরিবহনের চালক মো. রুবেল ও তার সহকারী মো. মেহেদী হাসানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (২১ নভেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল ও তার সহকারী মো. মেহেদী হাসানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, হাফ ভাড়া দিতে চাওয়ায় রাজধানীর সরকারি বদরুন্নেসা কলেজের এক ছাত্রীকে ঠিকানা প‌রিবহ‌নের বাসের হেলপার ধর্ষণের হুমকি দিয়ে বাস থেকে নামিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন রাজধানীর বদরুন্নেসা কলেজের এক শিক্ষার্থী।

এ ঘটনায় সাত কলেজের শিক্ষার্থীরা রোববার (২১ নভেম্বর) ক্লাস বয়কট ও সড়ক অবরোধের ঘোষণা দেয়।

অভিযোগকারী শিক্ষার্থী বলেন, আমার বাসা শনির আখড়ায়। সকাল ৮টার দিকে ক্যাম্পাসে রওনা হই ঠিকানা পরিবহনের একটি বাসে। যাত্রাবাড়ী ফ্লাইওভার পার হওয়ার পর হেলপার (২৫) আমার কাছে ভাড়া চাইলে ২০ টাকার নোট দেই। বাকি ১০ টাকা ফেরত চাইলে হেলপাড় আমাকে ৫ টাকা ফেরত দেয়। স্টুডেন্ট বলায় তিনি আরও ক্ষেপে যান। একপর্যায়ে গালাগাল শুরু করেন। বাকি টাকা ফেরত চাইলে গাড়ির গতি কমিয়ে আমাকে নেমে যেতে বলে চালক, হেলপার ও তার এক সহযোগী। প্রতিবাদ করলে বলে, ‘দিমু না কি করবি কর’। এরপর আমি উচ্চ গলায় ‌চিৎকার করার পর সে বলে, গলা বড় করবি না। ৫ টাকা নে, না হয় নাইমা যা’।

ওই শিক্ষার্থী আরও বলেন, এ সময় বাসের আরও কয়েকজন যাত্রীর সঙ্গেও একই ব্যবহার করে হেলপার। অনেক যাত্রী প্রতিবাদ করলেও পরে গালাগালির ভয়ে তারা থেমে যান। আমি একাধিকবার টাকা চেয়েছি, ফেরত দেয়নি। কিছু সময় পর কলেজের কিছুটা দূরে আমাকে নামতে বাধ্য করে। নামার সময় ৫ টাকা ফেরত দিয়ে ধর্ষণসহ শারীরিক হেনস্থার হুমকি দিয়ে ভাষায় অপ্রকাশযোগ্য মন্তব্য করে হেলপাড়। 

বাসটি চলমান থাকায় প্রতিবাদ করতে পারেননি এবং ওই বাসের নম্বরও নোট করার সুযোগ পাননি ব‌লেও জানান তি‌নি।


একাত্তর/এআর

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর