ইন্টারপোল প্রেসিডেন্ট হলেন আমিরাতের পুলিশ প্রধান

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২:১০ পিএম

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংযুক্ত আমিরাতের পুলিশ মহাপরিদর্শক আহমেদ নাসের আল রাইসি। ইন্টারপোলের নির্বাহী কমিটির সদস্যদের ভোটে আগামী চার বছরের জন্য তিনি নির্বাচিত হন। 

আন্তর্জাতিক আইনপ্রয়োগকারী সংস্থার সাধারণ বার্ষিক সভা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়।  সদস্যভুক্ত দেশের পুলিশ প্রধানরা ভোটে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে এ পুলিশ কর্মকর্তার নাম ঘোষণা করে গ্লোবাল পুলিশিং বডি।  

ইন্টারপোল জানিয়েছে, তিন দফা ভোট গ্রহণ করা হয়। চূড়ান্ত পর্বে তিনি ৬৮.৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।

মেজর জেনারেল পদমর্যাদার আহমেদ নাসের আল রাইসি সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত রয়েছেন।  

ইন্টারপোলের এ নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে সংযুক্ত আবর আমিরাতে মানবাধিকার গোষ্ঠীগুলোকে নির্যাতন ও নিয়ম বর্হিভূতভাবে আটকে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

সূত্র: এবিসি নিউজ।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আঞ্চলিক শহর ওয়াঙ্গারাতায় নিজের নির্বাচনি কার্যালয়ের বাইরে এক পরিকল্পিত গাড়ি হামলার শিকার হয়ে মেলবোর্নের হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হেলেন...
মহানবমীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাবণ দহন এবং বিজয়া দশমীর সকালে শাস্ত্রীয় পূজা ও সিঁদুর খেলার মধ্য দিয়ে রাজধানী কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গে সমাপ্তি ঘটল শারদীয় দুর্গোৎসবের। সুরের সমাপনী টেনে শুরু...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত- ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ার ঐতিহাসিক সেন্ট...
বিয়ের বয়স পার হয়েছে মাত্র আটটি মাস! অথচ এর মধ্যেই দাম্পত্য কলহ, আইনি জটিলতা আর মানসিক যন্ত্রণার এক বিষাক্ত চক্রে পিষ্ট হয়ে জীবনপ্রদীপ নিভে গেলো ভারতের গুজরাটের এক ২৪ বছর বয়সী তরুণের। মহারাষ্ট্রের...
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আঞ্চলিক শহর ওয়াঙ্গারাতায় নিজের নির্বাচনি কার্যালয়ের বাইরে এক পরিকল্পিত গাড়ি হামলার শিকার হয়ে মেলবোর্নের হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হেলেন...
মহানবমীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাবণ দহন এবং বিজয়া দশমীর সকালে শাস্ত্রীয় পূজা ও সিঁদুর খেলার মধ্য দিয়ে রাজধানী কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গে সমাপ্তি ঘটল শারদীয় দুর্গোৎসবের। সুরের সমাপনী টেনে শুরু...
শারদীয় দুর্গোৎসবের শেষপ্রান্তে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানী ঢাকা জুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত- ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ার ঐতিহাসিক সেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর