তৃতীয় ধাপে হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৫:১০ পিএম

চলমান দশম ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপে দেশের এক হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে। এতে গোলযোগ-সহিংসতা রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টায় এসব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণাকালে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এই ধাপের ভোটে তিনজন সংসদ সদস্যকে শোকজ এবং ইসির পাঁচজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

ইসি জানায়, তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫৬৯ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১০০, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৩২ ও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন বিনা ভোটে বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছাড়া এই ধাপের ভোটে লড়ছেন ৫০ হাজার ১৪৬ জন। চেয়ারম্যান পদে চার হাজার ৪০৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ হাজার ১০৫ ও সাধারণ সদস্য পদে ৩৪ হাজার ৬৩২ জন প্রার্থী রয়েছেন।

এই ধাপের ভোটে কেন্দ্র রয়েছে ১০ হাজার ১৫৯টি, ভোটকক্ষ ৬১ হাজার ৮৩০টি। ভোটার সংখ্যা ২ কোটি এক লাখ ৪৯ হাজার ২৭। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের ২২ জনের ফোর্স রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। এছাড়া মাঠে রয়েছেন পাঁচ শতাধিক বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন: চাঞ্চল্যকর আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজ

প্রসঙ্গত, দেশের অন্যতম প্রধান দল বিএনপি এ নির্বাচন বর্জন করছে। অন্যদিকে সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও মাঠে তেমন সক্রিয় নয়। তারা আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে সমঝোতা করছেন বলে ইসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

ইতিমধ্যে দুই ধাপের ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।


একাত্তর/আরএ

আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ আগামী ছয় জুনের মধ্যে ইউনিয়ন পরিষদসহ (ইউপি) সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও নজিরবিহীন দিন হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। এদিন প্রথমবারের মতো দেশের নাগরিকরা একই সঙ্গে দুই ধরনের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন- একটি ত্রয়োদশ জাতীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর