উত্তরে বেড়েছে শীতের তীব্রতা, আসছে শৈত্যপ্রবাহ

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৪:১২ পিএম

উত্তরের জেলাগুলোতে বাড়ছে শীতের তীব্রতা। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই অঞ্চলে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

শীত বাড়ায় সেখানকার জেলাগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। হাসপাতালে বর্তমানে শিশু রোগীর সংখ্যাই বেশি। 

পঞ্চগড়ে সকালে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

জেলাটিতে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে আরো কমতে থাকবে।

কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা উঠানামা করছে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

নীলফামারীতে সন্ধ্যা হলেই হিম বাতাস আর কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ৩০শে নভেম্বর থেকে তাপমাত্রা নেমে আসবে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে। এতে শীতের তীব্রতা আরো বাড়বে।

গাইবান্ধায় শীতের সাথে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে জ্বর, হাঁচি-কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এর মধ্যে বেশিরভাগই শিশু। জেলা সদর হাসপাতালেই ভর্তি আছে দুইশ’র বেশি রোগী।

নওগাঁয় ঘন কুয়াশা আর শীতের প্রকোপ অনেক বেড়েছে। রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারদিক। হিম বাতাসের জন্য শীত অনেক বেড়েছে।

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল, বাস, ট্রাকসহ অন্যান্য গাড়িকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: নৌকা সমর্থকদের কেন্দ্র দখল, পুলিশের গুলি, ভোট স্থগিত

এদিকে রংপুরে বাড়ছে শীত। আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন,ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারি পর্যন্ত থেকে থেকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, উত্তরাঞ্চলের উপর দিয়ে।

সিরাজগঞ্জেও শীত বেড়েছে। ভোর রাত থেকে কুয়াশা যেন বৃষ্টির মতো নামছে। সকালের দিকে রোদের দেখা না মেলায় বাড়ছে শীতের তীব্রতা।

দিনে ও রাতে জড়াতে হচ্ছে শীতের কাপড়। ঘন কুয়াশার কারণে সকালে মহাসড়কে লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

একাত্তর/আরএ

আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে বেরিয়ে এসে সাধারণত মনের শান্তি পাওয়ার কথা মুসল্লি ও ইমামের। কিন্তু নীলফামারীর সৈয়দপুরে ঘটল এক তাজ্জব করা কাণ্ড! নামাজ শেষে বাইরে পা রাখতেই ইমাম সাহেব দেখেন, তাঁর...
ভিন্ন মতটাকেই গণতন্ত্র বলা হয় উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই।
নীলফামারীতে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক হাজার শয্যা জেনারেল হাসপাতাল’ নির্মাণের স্থান পরিদর্শন করেছে চীন সরকারের পাঁচ সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর