নীলফামারীতে এক হাজার শয্যার হাসপাতালের স্থান পরিদর্শনে চীনা দল

আপডেট : ০৯ মে ২০২৬, ০৫:০৫ পিএম

নীলফামারীতে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক হাজার শয্যা জেনারেল হাসপাতাল’ নির্মাণের স্থান পরিদর্শন করেছে চীন সরকারের পাঁচ সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল।

শনিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে চীন সরকারের চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির পরিচালক ড. ডং লি-এর নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলস সংলগ্ন এলাকাটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদলটি পুরো প্রকল্প এলাকা ঘুরে দেখেন। হাসপাতাল স্থাপনের জন্য প্রয়োজনীয় পানি, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে তারা খোঁজখবর নেন। 

এ সময় প্রতিনিধিদলটিকে তথ্য দিয়ে সহযোগিতা করেন স্বাস্থ্য ও সেবা বিভাগের উপসচিব ফাতিমা-তুজ-জোহোরা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালক ডা. আফরিন মাহমুদসহ দেশীয় একটি কারিগরি দল।

এছাড়া নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাকিউজ্জামান স্থানীয় পর্যায়ের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেন।

স্বাস্থ্য ও সেবা বিভাগের উপসচিব ফাতিমা-তুজ-জোহোরা জানান, চীন থেকে আসা এই দলটি প্রাথমিক সমীক্ষা শেষে তাদের সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। পরবর্তীতে আরও একটি দল পরিদর্শনে আসবে। তবে হাসপাতাল নির্মাণ প্রকল্পটি কবে নাগাদ পুরোদমে শুরু হবে, তা চীন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, হাসপাতালটি স্থাপনের ক্ষেত্রে চীন সরকার যেসব সুযোগ-সুবিধা চাইবে, জেলা প্রশাসন তা দিতে সব সময় প্রস্তুত রয়েছে।

প্রস্তাবিত স্থান পরিদর্শনের পর চীনা প্রতিনিধিদলটি নীলফামারী জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তারা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

একাত্তর/এসি
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর