কাচের বাক্সে বসে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন করোনাক্রান্ত প্রেসিডেন্ট

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১২:৪০ পিএম

করোনায় আক্রান্ত হওয়ার পরেও প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিকতা পালনে তিনি পিছু হটেননি চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান। তিনি বিশেষভাবে তৈরি কাচের বাক্সে বসে প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

রোববার (২৮ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন অসুস্থতাজনিত কারণে দীর্ঘ সময় হাসপাতালে থাকা এই প্রেসিডেন্ট বর্তমানে করোনা থেকে সেরে উঠতে চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে তিনি দেশটির মধ্য ডানপন্থী জোটের নেতা পেট্র ফিয়ালাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

ওই খবরে আরো বলা হয়, প্রেসিডেন্ট মিলোস জেমানের দেহে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

আরও পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা করবে আর্জেন্টিনা

প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া পেট্র ফিয়ালা চেক প্রজাতন্ত্রের পাঁচটি মধ্য ও মধ্য ডানপন্থী দলের একটি ব্লকের নেতৃত্বে রয়েছেন। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে এই ব্লকটি জয়লাভ করে। নব নিযুক্ত প্রধানমন্ত্রী আগামী মাসের মাঝামাঝি সময়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/আরএ

প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে আন্দোলনরত ছাত্র ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিনিধিদের...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের দিল্লিতে অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকার প্রভাব পড়েছে বিচারিক কর্মকাণ্ডেও। বহু আইনজীবী ও সুপ্রিম কোর্টের কর্মী সময়মতো আদালতে পৌঁছাতে না পারায় বিষয়টি সরাসরি...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
শুধু পদত্যাগ নয়, পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
নিয়াগ সংক্রান্ত ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর