মাতৃত্বকালীন ভাতার দাবিতে টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০৪:১২ পিএম

(প্রতীকী ছবি)

গাজীপুরের টঙ্গীতে বিসিক শিল্প নগরীর কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভে নেমেছে মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধির দাবিতে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, পোশাক কারখানার বিদেশি বায়াররা প্রায় ৬৬ হাজার টাকা করে প্রতিজন গর্ভবতী মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান করে থাকে। কিন্তু গার্মেন্টস মালিকরা মাত্র ১০ হাজার টাকা দিয়ে তাদের দায়িত্ব শেষ করে। পূর্ণ টাকা দাবী করে প্যাট্রিয়ট ইকো অ্যাপারেলস, অজমজম অ্যাপারেলস সহ আটটি কারখানার শ্রমিকরা জোট বেঁধে রাস্তায় নামে। এছাড়া কারণ ছাড়া শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধেও স্লোগান তুলতে দেখা যায় তাদের।
আরও পড়ুন: ‘হাফ পাশ’ নিয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপ!

সকাল থেকে গাজীপুর ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের কারখানা ও ব্যস্ত সড়ক থেকে সরাতে গেলে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। 

তবে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার অবস্থানে অটল থাকার কথা জানায়। 

পরবর্তীতে দুপুরে পুলিশের ধাওয়ায় শ্রমিকরা সরে যেতে বাধ্য হয়। এসময় কয়েকটি কারখানায় বন্ধের নোটিশ দেখা যায়।


একাত্তর/এসএ

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে অফিসার ইনচার্জ হ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর