খালেদার সুচিকিৎসা না হলে বেশিদিন বাঁচবেন না: ফখরুল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০৭:১৫ পিএম

বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা এবং গণতন্ত্রকে রক্ষা করতে না পারলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নেত্রীর রক্তক্ষরণ হচ্ছে, এভাবে তিনি বেশিদিন বাঁচবেন না।

শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘লিভার সিরোসিসে’ আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো তার নাগরিক অধিকার। তাঁর সুচিকিৎসা কোনো দয়ামায়া, মহানুভবতা বা মানবিক ব্যাপার নয়। এটা তার অধিকার।

দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই- সরকারের শীর্ষ মন্ত্রীরা এমন মন্তব্য করলে তার জবাবে ফখরুল বলেন, ‘আপনারা বলছেন, তিনি সাজাপ্রাপ্ত। কিন্তু সাজাপ্রাপ্ত হলেও তিনি তো দেশের নাগরিক। তার তো অধিকার আছে চিকিৎসা করার।

আরও পড়ুন: ভাসানচরে ভালো থাকলেও নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আজকে বড় দুঃসময়, দেশে খালেদা জিয়ার মতো নেত্রীকে চিকিৎসা দেওয়া হয় না, বাংলার মানুষ তো চিকিৎসাই পায় না। 

ফখরুল বলেন, দেশনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে, তিলে তিলে, অত্যন্ত সচেতনভাবে হত্যা করা হচ্ছে। এ কথা বারবার বলেছি। পৃথিবীর অন্যান্য দেশগুলো জানে। দেশে রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী সবাই বলছেন খালেদা জিয়াকে বাইরে চিকিৎসা করার সুযোগ দেন।

সমাবেশ তিনি জানান, খালেদা জিয়ার লিভারে রক্তক্ষরণ হচ্ছে। এদেশে যার যথাযথ চিকিৎসা নাই। এজন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানিতে চিকিৎসা নিতে হবে। 

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার তার যদি আবার রক্তক্ষরণ হয় তবে তিনি বাঁচবেন না। তাই আমাদের দাবি, তাকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়া হোক।


একাত্তর/এসজে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
কিংবদন্তি বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে দলমত-নির্বিশেষে হাজারও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর