ওমিক্রন সন্দেহে দিল্লির হাসপাতালে ভর্তি ১২

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০৮:৫৯ পিএম

ওমিক্রন আক্রান্ত সন্দেহে ১২ জনকে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে (এলএনজিপি) ভর্তি করা হয়েছে। তারা প্রত্যেকে বিদেশ থেকে ভারতে ফিরেছেন।

জানা গেছে, ১২ জনের মধ্যে ১০ জনের কোভিড পরীক্ষার রির্পোট পজিটিভ এসেছে, বাকি দু’জনের শরীরে করোনার লক্ষণ দেখা গেলেও তাদের এখনো পরীক্ষা করা হয়নি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) আটজনকে কোভিড আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে আরো চারজনকে ভর্তি করা হয়েছে। এই চারজনের মধ্যে দু’জন ইংল্যান্ড থেকে এসেছেন। বাকি দু’জনের একজন ফ্রান্স এবং অন্য জন নেদারল্যান্ডস থেকে ভারতে এসেছেন। এই ১২ জনের জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে দেখা হবে, করোনাভাইরাসের কোন রূপে তারা আক্রান্ত।

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ওমিক্রন আক্রান্ত সন্দেহে রোগীদের এলএনজিপি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।


একাত্তর/এআর

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর