পৃথিবীর সব দেশ ও অঞ্চলে হানা দিলেও, গত দুই বছরের মধ্যে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কুক দ্বীপের ধারে কাছে ঘেঁষতে পারেনি করোনাভাইরাস। কিন্তু শেষ রক্ষা আরো হলো না।
প্রথমবারের মতো করোনায় আক্রান্ত একজনকে শনাক্ত করেছে কুক আইল্যান্ডস। শনিবার (৪ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ১০ বছর বয়সী এক বালক পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে যায়। বৃহস্পতিবার সেই দেশে থেকে তারা কুক দ্বীপে পৌঁছায়। বিমানবন্দরে পরীক্ষার সময় সংক্রমণ ধরা পড়ে।
এরপর থেকেই কোয়ারেন্টিনে রয়েছে পরিবারটি। ১৭ হাজার জনসংখ্যার দ্বীপরাষ্ট্রটির ৯৬ শতাংশ প্রাপ্তবয়স্ক সব বাসিন্দাই করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছে।
আরও পড়ুন: জাওয়াদ নিয়ে ভয়ের কিছু নেই, দুর্বল হয়ে ঝরাবে বৃষ্টি
দু’বছর আগে করোনা মহামারি শুরুর পরই নিজেদের সীমানা বন্ধ করে দেয় কুক আইল্যান্ডস। ১৪ই জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের সঙ্গে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণের ঘোষণা দেয় দেশটি।

প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, সীমান্ত খোলার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে সংক্রমণ ঠেকাতেও ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু তার পরেও সংক্রমণ ঠেকাতে পারল না কুক দ্বীপ।
একাত্তর/আরএ
