ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ২১

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১১:৩১ এএম

ভারতের রাজস্থানের জয়পুরে একই পরিবারের নয় জন করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ভারতে মোট ২১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।

জয়পুরের এক পরিবারের চার সদস্য সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। ওই পরিবারের আক্রান্ত নয় জনের মধ্যে দুটি শিশু রয়েছে বলেও জানা গেছে। রাজস্থানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশু দুটির বয়স যথাক্রমে সাত ও ১২।

আপাতত ওই পরিবারের সদস্যদের রাজস্থান ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এ ভর্তি করা হয়েছে।

রাজস্তানের ওই পরিবারের কয়েকজন সদস্য সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাঁদের নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়। এর পরই জানা যায়, তারা ওমিক্রনে আক্রান্ত। ওই পরিবারের নয় জনের সংস্পর্শে আসা ব্যক্তিদের আলাদা করে রাখা হয়েছে।

রাজস্থানের স্বাস্থ্যসচিব বৈভব গালরিয়া জানিয়েছেন, পরিবারটি সিকর জেলার অজিতগড়ের। তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করা গেছে। তাঁদেরও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এছাড়া মহারাষ্ট্রে আরও সাত জন ওমিক্রনে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। ফলে মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত বেড়ে দাঁড়াল আট জনে। এর মধ্যে পুনেতেই রয়েছেন ছয় জন।



একাত্তর/এআর

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর