'উড়লে আকাশে প্রজাপ্রতি, প্রকৃতি পায় নতুন গতি' এই স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে প্রজাপ্রতি মেলা। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই মেলা প্রাঙ্গণের সামনে অস্থায়ীভাবে বিভিন্ন প্রজাতির প্রজাপতি দর্শনের আয়োজন করা হয়।
প্রতি বছরের মতো এবারের মেলায়ও শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ, আলোকচিত্র, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া প্রজাপতি বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসমত আলীকে 'বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২১' এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমীকে 'বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২১' অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘জিরো সয়েল’ প্রকল্পে নির্মল রাজশাহী
মেলায় বিভিন্ন স্টল দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, এর মাধ্যমে মানুষকে প্রজাপতির বিষয়ে সচেতন করছেন তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এই অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, করোনা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতার একটি বিরূপ ফলাফল। সেই জায়গা থেকেও মানুষের প্রকৃতির প্রতি, প্রজাপতির প্রতি সচেতন হওয়া উচিত। প্রাণ প্রকৃতির প্রতি গণসচেতনতা বাড়িয়ে তোলা এবারের প্রজাপ্রতি মেলার অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রজাপতি মেলা আয়োজিত হচ্ছে।
একাত্তর/এসজে
