জাবিতে ধর্ষণের মূল পরিকল্পনাকারীসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলের একটি কক্ষে স্বামীকে আটকে রেখে পাশের জঙ্গলে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ ওরফে মামুনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে মামুনকে এবং ধর্ষণের অন্যতম সহায়তাকারী মো. মুরাদকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয় বলে বুধবার রাত ১০টার দিকে র‍্যাব-৪ জানিয়েছে।

র‍্যাব-৪ সিপিসি-২’র কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, আলোচিত ওই ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের সাগর সিদ্দিকী ও হাসানুজ্জামান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান।

পলাতক ছিলেন ভুক্তভোগীর পূর্বপরিচিত ও ধর্ষণের মূল পরিকল্পনাকারী মো. মামুনুর রশিদ এবং স্বামীকে আটকে রাখায় সহায়তা ও মারধর করা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. মুরাদ। অবশেষে ঘটনার চারদিন পর তাদের গ্রেপ্তার করলো র‌্যাব।

গত শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মীর মোশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে স্বামীকে আটকে রেখে হল সংলগ্ন পাশের জঙ্গলে নিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়। এরপর ভুক্তভোগী নারীর স্বামী আশুলিয়া থানায় ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এদিকে, এ দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনের সনদ স্থগিত করা হয়েছে। তাদের মধ্যে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারও করা হয়। রোববার (৪ ফেব্রুয়ারি) সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সনদ স্থগিত হওয়া শিক্ষার্থীরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের মুরাদ হোসেন, শাহ পরান, মোস্তফা মনোয়ার সিদ্দিকী, মো. হাসানুজ্জামান ও এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান। 

তাদের মধ্যে শাহ পরান ছাড়া সবাইকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং মুরাদ, সাব্বির ও মোস্তফা মনোয়ার সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

একাত্তর/জো
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর সহযোগিতায় স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে তিনদিন ধরে ধর্ষণ করানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি ও এক মার্কিন নাগরিককে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি লিচু বাগানে স্বামীকে মারধর করে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর