ট্রাকচাপায় আমেরিকা ফেরত মেয়ে ও বাবার মৃত্যু, চালক আটক

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৪:০৯ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাড়ার ডাক বাংলার মোড় এলাকায় ট্রাকের চাপায় রিকশারোহী বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা ঘটনার পর ট্রাক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। 

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতরা হলেন আলতাব হোসন (৪০) ও তার মেয়ে বেলী আক্তার (২০)। তাদের বাড়ি সোনারগাঁওয়ে শম্ভুপুরা এলাকায়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, দুপুর দুইটার দিকে নগরীর চাষাড়ার ডাক বাংলার মোড় এলাকায় পঞ্চবটী মুখী নিহতদের বহনকারী রিকশাটি অন্যান্য গাড়ি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ছিটকে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আলতাব হোসেন ও তার মেয়ে বেলী আক্তারের মৃত্যু হয়।

আরও পড়ুন: রাজধানীতে ২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ

তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় চালক ও ট্রাকটি আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের বাড়ি সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা গ্রামে। বেলী আক্তার সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরে নারায়ণগঞ্জ তার খালার বাসায় বেড়াতে এসেছিলেন। বাবা মেয়ে দুজনে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ সড়ক দুর্ঘটনার শিকার হন। 


একাত্তর/এসজে

নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নরসিংদীর প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় এই সড়ক...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ১০টার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর