বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০২:২৬ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছোট বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত কলেজ ছাত্র আলম মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১১ ডিসেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।   

নিহত আলম মিয়া উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের কৃষক খুর্শিদ মিয়ার ছেলে ও কটিয়াদী ডিগ্রী কলেজের ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কলেজছাত্র আলম মিয়া পরিবারের লোকজনকে নিয়ে বাড়ি থেকে অন্তত দেড় কিলোমিটার দুরে লক্ষীপুর সিদ্দিরমোড়ে ওয়াজ মাহফিলে যায়। সেখান থেকে ওয়াজ শুনে  বাড়িতে আসার পথে লক্ষীপুর পূর্বপাড়া এলাকায় স্থানীয় বখাটে রকি শাওনসহ বেশ কয়েকজন আলম মিয়ার ছোট বোনকে ইভটিজিং করে। 

আরও পড়ুন: মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়া হয়নি

এ সময় প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলায় গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলম মিয়া মারা যায়। 

কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদেরকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে নেমেছে বলে তিনি জানান।


একাত্তর/আরবিএস   

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
যুক্তরাষ্ট্রজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি ‘হাম’ (Measles)। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বুধবার ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ ও পরিচয় মানুষের অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর