‘মানবাধিকার লঙ্ঘন নয়, বরং রক্ষা করে র‌্যাব’

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৬:৪৭ পিএম

র‌্যাব মানবাধিকার লঙ্ঘন করেনি। বরং র‌্যাব মানবাধিকার রক্ষা করে চলেছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাব মুখপাত্র বলেন, এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তা গণমাধ্যমের মাধ্যমে এসেছে। অবশ্যই অফিসিয়ালি আমরা এই বিষয়ে চিঠি পাব। অফিসিয়ালি ডকুমেন্টগুলো পেলে নিরীক্ষা করে যেসব উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেগুলো আমরা নেব। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়ে থাকে, আমরা মনে করি একটি দেশের সুস্থ নাগরিক হিসেবে প্রতিটি সদস্যের আত্মরক্ষার যে অধিকার তা দেশের আইন দিয়েছে। আমাদের সঙ্গে বিভিন্ন সময় গুলি বিনিময়ের যে ঘটনা ঘটে। অভিযানে আমরা যখন প্রতিরোধের শিকার হয়েছি, তখনই আমরা গুলি চালিয়েছি। আমাদের যে গুলি বিনিময়ের ঘটনা হয়, সেটা নিরপেক্ষ নির্বাহী তদন্তের মাধ্যমে সেটা যথাযথ যাচাই-বাছাই করা হয় যে এই গুলি বিনিময় যথাযথ ছিল কি না। মানুষ ভুল করতেই পারে, যদি যথাযথ না হয়, র‌্যাবে চাকরি করে যারা আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

মইন বলেন, র‌্যাবের বিভিন্ন কার্যক্রমের জন্যই বাংলাদেশে মানবধিকার বজায় রয়েছে। র‌্যাব তার প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন অভিযানের মাধ্যমে দেশবাসীর আস্থা অর্জন করেছে। র‍্যাবের অভিযানের পরিপ্রেক্ষিতে আজ জঙ্গিবাদ বা চরমপন্থীদের বিভিন্ন আগ্রাসন, সন্ত্রাস কর্মকাণ্ড কমেছে। প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার ব্যাখ্যা চেয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব

তিনি আরো বলেন, অভিযানের পরিপ্রেক্ষিতে সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। কিছুদিন আগেও আমরা সুন্দরবনের দ্বিতীয় দস্যুমুক্ত দিবস পালন করেছি। তাই আমরা বলবো, র‍্যাবের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, আমরা মনে করি সেটা ভিত্তিহীন। যখন আমরা এটা লিখিতভাবে পাবো, তখন বলতে পারবো কি হয়েছে।


একাত্তর/আরএ

আগামী দিনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
র‍্যাবের মতো সংস্থার বাংলাদেশে প্রয়োজন আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব পলাশ। র‍্যাব বিলুপ্ত হবে কি না, সেই বিষয়টি সরকারের বিবেচনা ও দায়িত্ব বলেও মন্তব্য করেছেন তিনি।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম ও পোশাক পরিবর্তন করা হচ্ছে। সংস্থাটির নাম পরিবর্তন করে রাখা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএ। নতুন নাম ও পোশাকের পাশাপাশি এর কার্যক্রমও শুরু হবে...
র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর