ইথিওপিয়ার লালিবালা শহর ফের দখল করেছে টাইগ্রে বিদ্রোহীরা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৩:৪৮ পিএম

টাইগ্রে বিদ্রোহীরা ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় লালিবালা শহর রোববার ফের দখল করে নিয়েছে। ইথিওপীয় বাহিনী শহরটির পুনঃনিয়ন্ত্রণ গ্রহণ করেছে এমন কথা জানানোর ১১ দিন পর বিদ্রোহীরা এটি ফের দখল করলো।

রোববার (১২ ডিসেম্বর) বিকেলে টেলিফোনে এক বাসিন্দা জানান, টাইগ্রে যোদ্ধারা শহরটির কেন্দ্রে অবস্থান নিলেও সেখানে কোন যুদ্ধ হয়নি। আরেক সূত্র জানায়, তারা ফিরে এসেছে। তারা লালিবালা শহরের কেন্দ্রে অবস্থান করছে। খবর এএফপি’র।

টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) পন্থী মিডিয়ার সাথে শেয়ার করা এক বিবৃতিতে টিপিএলএফ বিদ্রোহী গ্রুপের সামরিক নেতৃত্ব জানায়, তারা গশানা ও লালিবালা সংযোগ রাস্তাসহ আরো অনেক স্থানে ব্যাপক পাল্টা অভিযান শুরু করেছে।

সংঘাতপূর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে এবং এসব এলাকায় সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করায় সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: তুরস্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন হবে আজ

এ ব্যাপারে এএফপি’র পক্ষ থেকে জানতে চাইলে সরকার তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।


একাত্তর/আরএ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর