তুরস্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৮:৪৪ পিএম

তুরস্কের রাজধানী আঙ্কারার বুলভার্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।  সোমবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার সময় এটি উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আঙ্কারায় একটি সভার আয়োজন করা হয়। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্কারার গভর্নর ওয়াসিপ শাহীন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, আঙ্কারার ডেপুটি মেয়র সেলিম সিরপান লৌ, আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস, তুরস্কে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মাসুদ মান্নান।

এর আগে আঙ্কারার মেয়র মনসুর ইয়াবাসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, আজ আমাদের জন্য একটি গর্বের দিন। তুরস্কের রাজধানী আঙ্কারায় আমরা বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য আমরা স্থাপন করতে পেরেছি। এটি দেশের বাইরে জাতি হিসেবে আমাদের বাংলাদেশের মান উজ্জ্বল করেছে।

মেয়র আরও জানান, ঢাকার বনানী এলাকায় তুরস্কের জাতির জনকের নামে কামাল আতাতুর্ক সরণি রয়েছে। সড়কটি সংলগ্ন পার্কও কামাল আতাতুর্কের নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে সম্প্রতি। আমরা তুরস্ককে আমন্ত্রণ জানিয়েছি। তারা যখন সময় দেবে তখন সেটি উদ্বোধন করা হবে।



একাত্তর/এআর

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
পারস্য উপসাগরে চলমান যুদ্ধ নিরসনে উত্তেজন প্রশমনের লক্ষ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর