দশ বছরের মধ্যে চুরমার হয়ে যাবে থোয়েইটস হিমবাহ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৬:৫০ পিএম

আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে অ্যান্টার্কটিকার অন্যতম বড় একটি হিমবাহে নাটকীয় পরিবর্তন দেখা যাবে বলে সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, থোয়েইটস হিমবাহের সামনে ভাসমান যে অংশ আছে তা এখন স্থিতিশীল অবস্থায় থাকলেও ভবিষ্যতে তা গাড়ির উইন্ডস্ক্রিনের মতো ভেঙ্গে চুরমার হয়ে যেতে পারে। থোয়েইটস হিমবাহ গলে যাওয়ার হার উদ্বেগজনক হওয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশ কয়েকজন বিজ্ঞানীরা এ বিষয়ে গবেষণা করছেন। 

তারা বলছেন, বর্তমানে প্রতিবছর প্রায় ৫০ বিলিয়ন টন বরফ গলে সমুদ্র মিলছে। সমুদ্রের উচ্চতা বৃদ্ধিতে এর প্রভাব কম হলেও বলছেন, হিমবাহের চূড়ায় ড্রেনেজ বেসিনে যে পরিমাণ বরফ আছে তা গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৬৫ সেন্টিমিটার বেড়ে যাওয়া আশঙ্কা করছেন তারা। 

এরকম ভয়াবহ বিপর্যয় শত বছরে একবার আসতে পারে। তবে গবেষক দল দেখতে পেয়েছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে এই হিমবাহে জমে থাকা বরফ গলার হার অনেক বেড়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে চীনের পাল্টা হুঁশিয়ারি

'সম্ভবত আগামী এক দশকের কম সময়ের মধ্যেই এই হিমবাহের সামনের অংশে নাটকীয় একটি পরিবর্তন আসতে যাচ্ছে। এ পর্যন্ত প্রকাশিত এবং অপ্রকাশিত সব গবেষণায় সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে,' বলছেন হিমবাহ বিশেষজ্ঞ অধ্যাপক টেড স্ক্যামবোস। ইন্টারন্যাশনাল থোয়েইটস গ্লেসিয়ার কোলাবরেশন প্রকল্পে তিনি যুক্তরাষ্ট্রের প্রধান সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।

কেন এটি ঘটছে, সেটিও শনাক্ত করতে পেরেছেন গবেষকরা। এর মূল কারণ হলো সমুদ্রের উষ্ণ পানি এর নিচে প্রবেশ করছে এবং পানিতে হিমবাহটির সামনের অংশকে গলিয়ে দিচ্ছে।

একাত্তর/এসজে

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী এমন ৫০ দেশের ঋণের বোঝা বেড়েছে। করোনাভাইরাস মহামারির পর ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে এসব দেশের, যা এখন গত তিন দশকের মধ্যে বেড়ে সর্বোচ্চ।
জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর আবহাওয়ায় চরিত্রে বড় ধরনের প্রভাব গেলো কয়েক বছর ধরেই প্রকট হয়ে উঠেছে। গরমের সময় অতীতের সব তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আবার শীতের সময়ও পারদ নেমে যাচ্ছে এতোটাই...
বৈশ্বিক তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির ফলে গ্রিনল্যান্ডের হিমবাহ অস্বাভাবিক হারে গলে যাচ্ছে। গত ২০ বছরের তুলনায় পাঁচগুণ গতিতে গলছে এ বরফ।
ইন্দোনেশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে জলবায়ু রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর