মুজিব হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ফিরোজের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১:০০ পিএম

১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্র এবং জাতির পিতার ছবি ভাংচুর ও কটূক্তি করার অভিযোগ এনে সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি’র বিরুদ্ধে পটুয়াখালী আদালতে নালিশী মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করবেন কিনা সে বিষয়ে আদেশ প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ডিসেম্বর। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলার বাউফল ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. জাহিদুল হক (৪৬) বাদী হয়ে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ ডিসেম্বর সকাল ১১টা ৪৫ মিনিটে বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে বসে নেতাকর্মীদের সাথে আলাপকালে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হওয়ার পর বঙ্গবন্ধুর ছবিতে জুতা-ঝাটা লাগিয়ে আনন্দ মিছিল করেছি। তাতেই কিছু হয়নি, আর বাউফল আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীরা যারা আমার বিরোধিতা করে তাদের ডজনখানেককে খুন করলেও আমার কোন ক্ষতি হবেনা। 

আরও পড়ুন: কিছু পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি কাদের: ড. শারফুদ্দিন

সেদিন বাদী সেখানে উপস্থিত থেকে এই কথা শুনে '৭৫ সালের সেই ঘটনা সম্পর্কিত তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এরপর গত ১২ ডিসেম্বর বাউফল থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। এর প্রেক্ষিতে মঙ্গলবার আদালতে মামলাটি দায়ের করেন তিনি। 

এই মামলায় সাক্ষী হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাংগীর কবির নানক, ১৯৭৫ সালে বরিশাল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান আলতাফ হোসেন ভুলু, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজীসহ ১০ জনকে সাক্ষী করা হয়েছে। 

বাদীপক্ষে আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মো. জাহাংগীর হোসেন এবং এডভোকেট সৈয়দ জাহিদুল ইসলাম।

অভিযোগের ব্যাপারে আ.স.ম ফিরোজ বলেন, ‘এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য এ অভিযোগ তোলা হয়েছে।’ 


একাত্তর/এসজে

পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের  খাবার হোটেলে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। উপজেলার ব্যস্ত এলাকায় অবস্থিত ‘রাজিব হোটেল’ নামের ওই প্রতিষ্ঠানের খাবারের মান, পরিবেশ ও...
পটুয়াখালীর গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশন আয়োজিত জেলাব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার আটটি উপজেলার ৫৪ জন প্রতিযোগী অংশ নেন। 
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর