গলাচিপায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ

আপডেট : ১৭ মে ২০২৬, ০৫:৩১ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের  খাবার হোটেলে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। উপজেলার ব্যস্ত এলাকায় অবস্থিত ‘রাজিব হোটেল’ নামের ওই প্রতিষ্ঠানের খাবারের মান, পরিবেশ ও স্বাস্থ্যবিধি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হোটেলটির রান্নাঘর ও খাবার পরিবেশনের স্থান অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। এছাড়া আগের দিনের রান্না করা বাসি খাবার সংরক্ষণ করে পরবর্তীতে পরিবেশন করা হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

গ্রাহকদের দাবি, হোটেলটিতে যারা খাবার পরিবেশন করেন, তাদের একজনের হাতে গুরুতর ঘা রয়েছে। খাবার পরিবেশনের সময় তার হাত ও আঙুল সরাসরি খাবারের বাটির ভেতরে চলে যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সেখানে নিয়মিত খাবার খেতে আসা অনেক গ্রাহক বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রাহক বলেন, এতো অস্বাস্থ্যকর পরিবেশের একটি হোটেল গলাচিপা সদরে কীভাবে চলতে পারে, তা কল্পনার বাইরে। খাবারের মান খুবই খারাপ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বালাই নেই।

এদিকে হোটেলটির অল্প দূরত্বের মধ্যেই গলাচিপা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের বাসা। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনার দাবি জানিয়েছেন।

একাত্তর/এসি
পটুয়াখালীর গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশন আয়োজিত জেলাব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার আটটি উপজেলার ৫৪ জন প্রতিযোগী অংশ নেন। 
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’।
পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল দায়িত্ব গ্রহণ করেছেন।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশ অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর