গলাচিপায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৯:০৬ পিএম

পটুয়াখালীর গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশন আয়োজিত জেলাব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার আটটি উপজেলার ৫৪ জন প্রতিযোগী অংশ নেন। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল আটটায় উপজেলা অফিসার্স ক্লাবে ফাইনাল রাউন্ডের সূচনা হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা জিতেছেন কলাপাড়া উপজেলার হাজীবুন নুরানি হাফেজি মাদ্রাসার ছাত্র মো. সাইফুর রহমান। দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা জিতেছেন পটুয়াখালী সদর উপজেলার মো. মহিবুল্লাহ ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা জিতেন দশমিনা উপজেলার আব্দুল্লাহ হুসাইন সিদ্দিক। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামদানিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা আবুল কাশেম সামদানী। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- এন জেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাইসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. মো. ইমাম সিকদার এবং সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সিকদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মো. তাওহিদুল ইসলাম তানজিম ও জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা মো. মাহামুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মো. ওবায়দুল্লাহ জামি।

প্রতিযোগিতার বিচারক ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা। এছাড়া আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও ওস্তাদ হাফেজ আবু জর গিফারী এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা মোঃ খালেদ সাইফুল্লাহ মোবারক বিচারক হিসেবে অংশ নেন।

একাত্তর/এসি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের  খাবার হোটেলে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। উপজেলার ব্যস্ত এলাকায় অবস্থিত ‘রাজিব হোটেল’ নামের ওই প্রতিষ্ঠানের খাবারের মান, পরিবেশ ও...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’।
পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল দায়িত্ব গ্রহণ করেছেন।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশ অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর