রাঙ্গাবালীতে বিডি ক্লিনের সদস্য সম্মেলন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাঙ্গাবালী সরকারি কলেজ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন  করা হয়। এতে শতাধিক সদস্য অংশ নেন। 

শুরুতে পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সদস্যরা শপথবাক্য পাঠ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কাজ করছে বিডি ক্লিন। রাঙ্গাবালীসহ সারাদেশে  নিরলসভাবে অপরিচ্ছন্নতা দূর করে পরিষ্কার-পরিচ্ছন্ন সবুজ-শ্যামল সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছে সেচ্ছাসেবী সংগঠনের এই সদস্যরা। তাদের এই কাজ অন্যদের মধ্যে অনুপ্রেরণা জোগাচ্ছে। 

সম্মেলনে বক্তব্য রাখেন, বিডি ক্লিনের  উপপ্রধান সমন্বয়ক মো. মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক এম সোহেল, মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুজিত বিশ্বাস, বিডি ক্লিনের পটুয়াখালী জেলার অতিরিক্ত সমন্বয়ক মাহবুব মোর্শেদ জয়, পটুয়াখালী জেলার সমন্বয়ক আতিকুর রহমান প্রমুখ। 

সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনের  রাঙ্গাবালী উপজেলা সমন্বয়ক মো. ইউসুফ আলী সিরাজুল।

একাত্তর/এসি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের  খাবার হোটেলে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। উপজেলার ব্যস্ত এলাকায় অবস্থিত ‘রাজিব হোটেল’ নামের ওই প্রতিষ্ঠানের খাবারের মান, পরিবেশ ও...
পটুয়াখালীর গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশন আয়োজিত জেলাব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার আটটি উপজেলার ৫৪ জন প্রতিযোগী অংশ নেন। 
পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল দায়িত্ব গ্রহণ করেছেন।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশ অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর