শিক্ষা ও চাকরির দাবিতে আফগান নারীদের বিক্ষোভ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৫:১০ পিএম

আফগানিস্তানের নারীরা তাদের শিক্ষা ও চাকরির অধিকার রক্ষা এবং তালেবান সরকারে নারীদের প্রতিনিধিত্ব রাখার দাবিতে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) কাবুলে বিক্ষোভ করেছেন। 

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের নতুন কট্টরপন্থী তালেবান শাসকরা বিক্ষোভ-সমাবেশ কার্যকরভাবে নিষিদ্ধ করে রাখলেও তালেবান কর্তৃপক্ষ ওই নারীদের বিক্ষোভের অনুমতি দেয়।

প্রচন্ড শীতের মধ্যে বিক্ষোভে অংশ নেওয়া নারীরা খাদ্য, চাকরি ও স্বাধীনতার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের মধ্যে অনেকে তালেবান সরকারে নারীদের প্রতিনিধিত্ব রাখার দাবি জানিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।

বিক্ষোবকারীদের একজন ২৮ বছর বয়সী নারী শাহেরা কোহিস্তান বলেন, দেশটিতে সব সময় এক ধরনের আতংক বিরাজ করছে। আমরা এ ধরনের আতংকের মধ্যে বসবাস করতে পারি না। তাই আমরা আমাদের দেশের এই আতংকের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি।

এ ছাড়া আরও কিছু বিক্ষোভকারীকে আফগানিস্তানের কয়েক বিলিয়ন ডলারের ত্রাণ ও সম্পদ আন্তর্জাতিক সম্প্রদায় জব্দ করে রেখেছে এমন অভিযোগ প্রতিধ্বনিত করে লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

১৯৯০ সালে প্রথম ক্ষমতায় আসা তালেবান সরকারের তুলনায় দেশটির বর্তমান তালেবান সরকার আইন শিথিল করার প্রতিশ্রুতি দিলেও নারীরা এখনো সরকারি চাকরি এবং মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা থেকে ব্যাপকভাবে বঞ্চিত রয়েছে।

বিক্ষোভ-সমাবেশের অনুমতি দেওয়া হলেও এতে অংশগ্রহণকারীরা জানান, তারা দেশের নতুন তালেবান সরকারের অবস্থান নিয়ে শঙ্কায় রয়েছেন।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকেই সমর্থন দেবে ভারত: কোবিন্দ

উল্লেখ্য, চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতা দখলে নেয় তালেবান সরকার। ক্ষমতায় আসার পরই দেশজুড়ে মেয়েদের স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। নিষিদ্ধ করা হয় ঘরের বাইরে নারীদের কাজ করা। এরপর গত সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয় তালেবান।

দেশটিতে আসন্ন মানবিক বিপর্যয় এড়াতে জাতিসংঘ এরইমধ্যে ৪৫০ কোটি মার্কিন ডলার সহায়তা জোগাড়ের চেষ্টা করছে। তবে বিদেশি সহায়তা বন্ধ এবং দেশটির ব্যাংক ব্যবস্থা ধসে পড়ায় আফগানিস্তানের অর্থনীতি ঝুঁকির মুখে পড়েছে।


একাত্তর/আরবিএস 

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর