জেলেদের জীবনযাত্রা-১

দুবলার চরে সুপেয় পানি ও চিকিৎসা সংকটে জেলেরা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০১:৫৯ পিএম

নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বছরে পাঁচ মাস মাছ ধরায় ব্যস্ত থাকেন দুবলার চরের জেলেরা। এই সময়টায় পাঁচ হাজারেরও বেশি মাছবাহী ট্রলার ভেড়ে এই চরে। 

এক মৌসুমেই কয়েক লাখ টন মাছ শিকার করেন জেলেরা। তবে, পরিবার থেকে বিচ্ছিন্ন এই জেলেরা ভোগেন সুপেয় পানি ও চিকিৎসা সংকটে। 

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা- দুবলার চর। কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে দুবলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। সেখানে লাল বুক মাছরাঙা, মদনটাক পাখির দেখা মেলে।

হরিণের বিচরণ আর রাসমেলার জন্য চরটির খ্যাতি থাকলেও দুবলা মূলত জেলে গ্রাম। মাছ ধরার সঙ্গে চলে শুঁটকি শোকানোর কাজও।

বর্ষা মৌসুমের ইলিশ শিকারের পর বহু জেলে চার থেকে পাঁচ মাসের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ডেরা বেঁধে সাময়িক বসতি গড়ে দুবলা চরে। 

সে সময়ে প্রতিদিন সূর্যের আলো পড়তে না পড়তেই দুবলায় একে একে আসতে থাকে মাছবাহী ট্রলার। সেসব থেকে নামতে থাকে মণকে মণ মাছ। 

image


গভীর সাগরে টানা চার থেকে পাঁচদিন ধরে মাছ ধরে থাকেন জেলেরা। সেই মাছ নিয়েই ভোর থেকে সকাল দশটা পর্যন্ত চলে বিশাল কর্মযজ্ঞ।

পহেলা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বছরের পাঁচ মাস সেখানে মাছ ধরার মৌসুম। তাই অক্টোবর থেকেই কর্মচাঞ্চল হয়ে ওঠে দুবলার চর।

কক্সবাজার, চট্টগ্রাম, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা থেকে আসেন জেলেরা। ডেরা বা অস্থায়ী নিবাস গড়ে তোলেন দুবলার চরে। 

মৌসুম শেষে কেউ কেউ লাভের মুখও দেখেন। কিন্তু অধিকাংশ জেলেই বাড়ি ফেরেন বড়সড় লোকসানের বোঝা নিয়ে। হাসির বদলে ঘরে ফেরেন মলিন মুখে।

লইট্যা, চিংড়ি, রুপচাঁদার মতো কমপক্ষে ২৩ প্রজাতির মাছ শিকার করেন জেলেরা। সেই মাছ চলে যায় মহাজনের আড়তে। 

কিন্তু খাবার পানি আর চিকিৎসা সঙ্কট তাদের নিত্য সঙ্গী। চরে একটি পুকুর থাকলেও সেটি যথেষ্ট নয়। তবে সব কিছুর পরেও স্বস্তি এখন জলদস্যু না থাকা। 

আরও পড়ুন: ফাইজারের টিকায় দেশে বুস্টার ডোজ শুরু

জলদস্যুরা এখন স্বাভাবিক জীবনে। চরে তাদের জন্য আছে কাজের সুযোগ। আবারও দস্যুতায় ফিরে গেলে ছাড় দেবে না আইনশৃঙ্খলা বাহিনী।

পাঁচ মাসের মাছ ধরা মৌসুম শেষ হলে বাকি সাত মাস জেলেদের কোন কাজ থাকে না। এই সময়টা কাটে অভাব অনটনে। 

তাই বাকি মৌসুমে সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় আনার দাবি জানিয়েছে জেলেরা। জানালের নূন্যতম সহায়তা পেলেই তারা টিকে থাকতে পারবেন।


একাত্তর/আরবিএস  

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
সুন্দরবনের দুবলার চরের রাস উৎসবের সময় শুধু সনাতন ধর্মাবলম্বী পূন্যার্থী ছাড়া কোনো টুরিস্ট যাওয়ার অনুমতি পাবেন না। সেখানে বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার ও প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে এই...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর