বগুড়ার আদমদীঘি সান্তাহার-নওগাঁ বাইপাস রোডে মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নুর ইসলাম ওরফে কুড়ানা (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছীর চকগোপী গ্রামের আমজাদ হোসেনরে ছেলে মাছ ব্যবসায়ী সাইকেল আরোহী নূর ইসলাম কুড়ানা সকালে সান্তাহার মাছের আড়ত থেকে বাজারজাত মাছ ক্রয় করে সাইকেলযোগে নিজ এলাকার পথে রওনা হন।
পথিমধ্যে নওগাঁ বাইপাসরোডে মফিজ ট্রেডার্স দোকানের সামনে মহাসড়কে পৌছলে পিছন থেকে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় পড়ে যান।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
এসময় ট্রাক্টরের পিছনের চাকা নুর ইসলামের মাথার উপর দিয়ে গেলে মাথা থেঁতলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসলেও চালক ও সহকারীকে আটক করতে পারেনি।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্ধীন জানান, মরদেহ উদ্ধার করে ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
একাত্তর/এসজে
