দুই ডোজের টিকা কার্ড নিয়ে গেলেই মিলবে বুস্টার ডোজ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৬:২৯ পিএম

৬০ বছরের অধিক বয়সের নাগরিক এবং করোনার সম্মুখসারির যোদ্ধারা করোনা টিকার দুই ডোজের টিকার কার্ড নিয়ে গেলেই বুস্টার ডোজ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার জন্য সুরক্ষা অ্যাপসকে হালনাগাদ করা এখনো সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে আইসিটি মন্ত্রণালয় কাজ করছে।

জাহিদ মালেক বলেন, বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ হয়েছে। সংক্রমণ কমে গেছে, এটা ধরে রাখতে হবে। সব হাসপাতালে এখন অক্সিজেন সাপোর্ট আছে।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকা একটা বড় কার্যকরী ভূমিকা রেখেছে। এখন পর্যন্ত দেশে প্রথম ডোজ করোনা টিকা দেয়া হয়েছে ৭ কোটি মানুষকে। যা শতকরা হিসেবে প্রায় ৬০ ভাগ। দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে সাড়ে ৪ কোটি মানুষকে, শতকরা হিসেবে তা ৩০ ভাগ।

তিনি আরো বলেন, ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেয়ার টার্গেট সরকারের। এখন পর্যন্ত দেয়া হয়েছে ৩০ ভাগ মানুষকে।

আরও পড়ুন: ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র

স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমিক্রন বিশ্বের ৯০টা দেশে ছড়িয়ে গেছে। বাংলাদেশেও ধরা পড়েছে। তিনি বলেন, এখনো অনেকেই মাস্ক পরেননা। সেই সাথে যথাযথভাবে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধিও। এজন্য ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার। সারাদেশের মানুষ যাতে আগের মত স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রী জানান, বাংলাদেশে থেকে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিতে চায় মালদ্বীপ, প্রধানমন্ত্রীর সফরে চুক্তি করবে দুই দেশ।


একাত্তর/আরএ

স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর