৮৩৬ ইউপিতে ভোট চলছে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:০৮ পিএম

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৮৩৬ ইউপিতে ভোট চলছে।

আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোট উৎসব চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১ কোটি ৬২ লাখ ভোটারের এসব ইউপির মধ্যে ৭৯৮টিতে ব্যালট পেপারে এবং ৩৮টিতে ইভিএমে ভোট হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

গত তিন ধাপে ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে সংঘাত-সহিংসতায় অর্ধশতাধিক লোকের প্রাণহানির তথ্য গণমাধ্যমে এসেছে। এবারও ভোটের আগে বেশ কিছু এলাকায় গোলযোগের ঘটনা ঘটেছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, এ ধাপের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সহিংসতা রোধে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় নির্বাচনে একেবারে তৃণমূলে প্রতিযোগিতা বেশি থাকায় কোথাও কোথাও ব্যক্তিগত রেষারেষি, পূর্ব শত্রুতার জের এবং গোলযোগের ঘটনা ঘটে থাকে।

এদিকে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯৫ জন। তাদের মধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত সদস্য ১১২ জন ও সাধারণ সদস্যা ১৩৫ জন। বিনা ভোটে নির্বাচিত প্রার্থীরা ছাড়া এই ধাপের ভোটের লড়াইয়ে আছেন ৪৩ হাজার ৪৩৩ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান ৩ হাজার ৮১৪ জন, সংরক্ষিত সদস্য ৯ হাজার ৫১৩ জন ও সাধারণ সদস্য ৩ হাজার ১০৬ জন।

আরও পড়ুন: সুগন্ধার পাড়ে ও বুকে প্রিয়জনকে খুঁজে ফিরছেন স্বজনরা

চলতি ধাপের ভোট সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মাঠে রয়েছেন পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা। ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠিয়েছে ইসি। এছাড়া এমপিদের নির্বাচনী এলাকা ছাড়তে চিঠি দিয়েছে।

একাত্তর/আরএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
জামালপুরের মাদারগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে এক স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থকের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা করে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর