নতুন বছরে আসছে শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৮:০৪ পিএম

নতুন বছরে জোড়া উপহার নিয়ে আসছে, সামিয়া জামান প্রযোজিত ও শবনম ফেরদৌসী পরিচালিত ছবি ‘আজব কারখানা’। ৭ জানুয়ারি শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিলেকশনে 'নেটপ্যাক' অ্যাওয়ার্ডের জন্য লড়ছে ছবিটি। 

সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরের সপ্তাহেই প্রদর্শিত হবে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমায়। ছবির প্রযোজক সামিয়া জামান ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এই আনন্দ ভাগ করেছেন একাত্তরের সঙ্গে। 

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭-তম আসরে নেটপ্যাক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত আট ছবির একটি আজব কারখানা। এর মধ্য দিয়েই হচ্ছে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার।

বাংলা গানের সত্ত্বাকে আবিষ্কারে এক রকস্টারের পরিভ্রমণকে ঘিরে এই ফিচার ফিকশনকে বলা যায় পরিচালক শবনম ফেরদৌসী'র নিজস্ব নির্মাণ।

প্রযোজক বলছেন, লালনের কাছ থেকে ধার করা আজব কারখানা শব্দযুগলের এই সেলুলয়েড ভাষায় মিশে আছে দেশের মাটি আর দর্শন।

জানুয়ারির তৃতীয় সপ্তাহের শুরুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হচ্ছে ছবিটির বাংলাদেশ প্রিমিয়ার।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। আরো আছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, ক্রিস্টিয়ানো তন্ময়। ছবিতে কবি হেলাল হাফিজের চারটি কবিতাকে গানে রূপ দেয়া হয়েছে। সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।



একাত্তর/ এনএ
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি রানি এবং মানবতাবাদী অনুকরণীয় ব্যক্তিত্ব ডলি পার্টন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর