রাশিয়ায় এক মাসে ৭১ হাজার লোকের মৃত্যু

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৪:৪৫ পিএম

চলতি বছরের নভেম্বর মাসে রাশিয়ায় শুধুমাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েই ৭১ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান এজেন্সি রোসস্ট্যাট। কোনো দেশের ক্ষেত্রে এক মাসে এটিই করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাশিয়ার পরিসংখ্যান এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা মহামারিতে নভেম্বর মাসে দেশটিতে সর্বমোট ৮৭ হাজার পাঁচশ' ২৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচ হাজার নয়শ' ২৪ জনের মৃত্যুর ক্ষেত্রে ভাইরাসটি দায়ি নয়। অন্যদিকে ৭১ হাজার একশ' ৮৭ জনের মৃত্যুর হয়েছে করোনা আক্রান্ত হয়ে। 

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতা সম্পর্কিত তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, দেশটিতে এখন পর্যন্ত মোট তিন লাখ আট হাজার আটশ' ৬০ জনের মৃত্যু হয়েছে।  

image


এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে তাণ্ডব চালাচ্ছে। গত কয়েকদিন বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে। মৃতের সংখ্যাও বাড়ছে। বাংলাদেশ সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ছয় হাজার ৭৫৮ জন। অন্যদিকে করোনা শনাক্তের পর এই প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৯১৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকার পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। করোনায় আক্রান্ত হয়েছেন মোট এক কোটি চার লাখ ৭৯ হাজার তিনশ' ৪৪ জন। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


একাত্তর/আরবিএস 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর